৯৬ ইসলামী আইন ও বিচার ২.১০ কসম করে বিক্রি করা : ধোকাবাজির সাথে মিথ্যামিথ্যি কসম বা শপথ করা হলে এ কাজ অধিক মাত্রায় হারাম হয়ে যায়। নবী স. ব্যবসায়ীদের কসম বা শপথ করতে সাধারণভাবে এবং বিশেষভাবে মিথ্যা. কসম বা শপথ করতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ স.কে বলতে শুনেছেন, “কসম পণ্য্রব্যকে চালু করে বটে; কিন্তু উপার্জনকে বরকতশূন্য করে দেয়।””৭ কেননা এখানে ধোঁকাবাজি ও আল্লাহর পবিত্র নামের ইজ্জত নষ্ট হওয়ার ভয় রয়েছে। ২.১১ অনৈতিকভাবে আয়-রোজগার : অনৈতিক পদ্ধতিতে ব্যবসা-বাণিজ্য জায়িয নেই। যেমন : অশ্লীল গান-বাজনা, অশ্লীল সিনেমা, অশ্লীল থিয়েটার, সার্কাস, পতিতাবৃত্তি অশ্লীল বিজ্ঞাপন, পার্ক এবং হোটেলে অনৈতিক কাজের সুযোগ দেওয়া ইত্যাদি । আবু উমামা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ স. বলেন, “গায়িকা দাসী বিক্রি করবে না এবং কিনবেও না। তাদের গান শিক্ষা দিবে না। এদের ব্যবসায় কোন কল্যাণ নেই। এদের মূল্য তক্ষণ করা হারাম। এদের মত লোকদের ব্যাপারেই এই আয়াত নািল হয়েছে : “মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে এবং আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠান্টা-ব্দ্ধিপ করে। ওরা তারাই যাদের জন্য রয়েছে অবমাননাকর. শাস্তি।”৮”৬ উল্লেখ্য যে, গান, কবিতা, থিয়েটার যদি শরীয়ত সম্মত হয় তাহলে তার মাধ্যমে অরোঁপার্জন করা বা ব্যবসা করা যাবে। ২.১২ মাল হস্তগত হওয়ার পূর্বে বেচাকেনা : ইমাম আবু হানিফা ও আবু ইউসুফের মতে- স্থাবর সম্পত্তি হস্তগত হওয়ার পূর্বেই বিক্রি জায়িয । তবে অস্থাবর সম্পদ হস্ত গত হওয়ার পূর্বে বেচা-কেনা করা জায়িয নয়। অবশ্য এই হস্তগত হওয়ারও ব্যাখ্যা আছে। হস্তগত হওয়ার অর্থ হলো, নিজের প্রাপ্য সুনির্ধারিত হয়ে. যাওয়া । তাই মালের প্রকৃতির ব্যবধানে এই হস্তগত হওয়ার নির্ধারণের ক্ষেত্রেও ব্যবধান ঘটবে। মাল যদি সোনা-রূপা, টাকা-পয়সা হয়, তবে তা সরাসরি হস্তগত হওয়ার দ্বারাই নির্ধারিত হবে । পক্ষান্তরে যদি চাল, ডাল, গম ইত্যাদি বস্ত হয় তাহলে লেন-দেনের সময় ক্রেতার অংশটা ইশারা করে দেখিয়ে দিলেই তার অংশ নির্ধারিত হয়ে যায় । তারপর ইচ্ছা করলে সে বেচা-বিক্রিও করতে পারে ।৮* প্.. ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : আল-বুয়, অনুচ্ছেদ : আস-সুহুলাহ ওয়াস .সামাহাহ ফিশ-শিরাই এয়াল্ বায়,...» প্রাগুক্ত, খ. ২, পৃ. ৭৩৫, হাদীস নং১৯৮১ . ০০৯: ০98 0০4১ ০ এ ০৮৪ 45০০ এপ) 0৪ 5 ৭০ এ 22 এ 2480 255 22 2৬০ ৮৮. ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায় ; আল-বুযু, অনুচ্ছেদ : কারুহিয্ন্যাতু বায়উল মুগান্রিয়যাত, প্রাণ, থ. ৩, পৃ. ৫৭৯, হাদীস নং ১২৮২ হাদীসটির সনদ হাসান (০-০) ১১ ১১১১০ 35 এ 152 এ 05 7745 44০ এএ এপশ এআ 0১০ ১০ এনএ এ 9 ১০০০ ১59) খু ১ বি ৯০৮৯৮৫954০5 »* আব্দুর রহমান আল-জাযায়িরী, আল-ফিকহ জালানীমাধহিবির আরনীযাত পরাণ, পৃ. ৫৩৮ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।