ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবসা-বাণিজ্যে হালাল-হারাম পদ্ধতি : একটি পর্যালোচনা ৯১ যে অতিরিক্ত দাবি করা হয় তার নাম রিবা।”৬৮ ইসলামের দৃষ্টিতে সুদ শুধু মহাজনী কারবারের ক্ষেত্রেই নয়; বরং বাণিজ্যিক ক্ষেত্রেও সমভাবে হারাম । আরবে সুদখোরী ব্যবসা ছিল একটি সাধারণ পেশা। সুদখোর মহাজনরা দাবি করতো, সুদ এক ধরনের লেনদেন ছাড়া কিছু নয়। আল্লাহ তাদের এ কথা খণ্ডন করে বলেছেন, ও 2১৯ ঠা আআ ০৭০ 0 ৫৬ ৬৪ 193 “তারা বলে ক্রয়-বিক্রয় তো সুদের মত ;কিন্ত আল্লাহ তাআলা ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ।”৬৯ ইসলামের দৃষ্টিতে নিঙ্গের দু'টি নীতি লঙ্ঘিত হলে তা সুদ হিসেবে পরিগণিত হবে। নীতি দু'টি হল- ১. সমজাতীয় পণ্যের বেচাকেনার ক্ষেত্রে ভাল-খারাপ ও কম দামী-বেশী দামী ইত্যাদি বিবেচনা ব্যতীত ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের পণ্য সমান ওজনের হতে হবে। কম-বেশী করা যাবে না। তাৎক্ষণিক বিনিময় করতে হবে। ধারে বা বাকিতে করা যাবে না। যেমন-সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর, যবের বিনিময়ে যব, লবনের বিনিময়ে লবন প্রভৃতি সমজাতীয় হতে হবে। কম-বেশী করলে তা সুদ হয়ে যাবে। ২. ক্রয়-বিক্রয়ের পণ্য সমজাতীয় না হলে, তাতে কম-বেশী করা যাবে। যেমন-সোনার বিনিময়ে রূপা, যবের বিনিময়ে খেজুর, লবনের বিনিময়ে গম প্রভৃতি লেনদেনে কম-বেশী করা যাবে। তবে এ জাতীয় পণ্যের বেচাকেনা নগদ করতে হবে। ধারে বা বাকিতে করা যাবে না। এ দু”টি নীতি সম্পর্কে রাসূলুল্লাহ স.-এর নিম্নোক্ত সহীহ হাদীসটিকে ফকীহগণ মানদণ্ড হিসেবে গণ্য করেছেন। উবাদাহ ইব্নুস সামিত রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ স. বলেছেন- “ম্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর ও লবনের বিনিময়ে লবন সমপরিমাণ এবং হাতে হাতে তাৎক্ষণিক ও নগদ হতে হবে। আর পণ্য সমজাতীয় না হলে যেভাবে খুশী কম-বেশী করা যাবে । তবে বাকিতে করা যাবে না এবং সঙ্গে সঙ্গে লেনদেন করতে হবে 1” ৬৮. ইমাম ফাখরুদ্দীন আর-রাহী, আত-তাকসীর আল-কাবীর, বৈরুত : দারু ইয়াহইয়া আত-তুরাছিল -আরাবী, তা. বি.,.পৃ. ২৬০ ৬ আল-কুরআন, ২ : ২৭৫ ৭. ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল-মুসাকাত, অনুচ্ছেদ : আস-সারফু ওয়া বায়উস যাহাবি বিলওরাকি নাকদান, বৈরত : দারুল জীল ও দারুল আফাক আল-জাদীদাহ, তা.বি., খ. ৫, পৃ. ৪৪, হাদীস নং-৪১৪৭ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।