খিলাফতকালে রাষ্ট্রের সীমানা বৃদ্ধির সাথে ইসলামের প্রসারও ঘটে। পৃথিবীর অন্যান্য জাতি-গোষ্ঠীর লোকদের সাথে মুসলিমদের মেলামেশা ও যোগাযোগ বৃদ্ধি পায়। খলীফার দায়িত্ব ও কর্তব্য .-অনেক বেড়ে যায়। খিলাফতের বিভিন্ন অঞ্চল ও শহরের ওয়ালীগ্ণণের উপর কাজের চাপ এবং জনগণের মধ্যে ঝগড়া-বিবাদও বৃদ্ধি পায়। এমতাবস্থায় রিচার বিভাগের উন্নয়নের বিষয়টি বড় হয়ে দেখা দেয়। এরই প্রেক্ষিতে উমর রা. শাসন কর্তৃত্বের বিভিন্ন দিক ও শাখাকে পৃথক করে বিচার ব্যবস্থাকে স্বতন্ত্র একটি বিভাগে পরিণত করেন। উমর রা. যায়েদ .ইব্ন সাবিতকে '্লা. মদীনার কাষী.নিয়োগ করেন। তখন পর্যন্ত বিচারকের জন্য পৃথক আদালত ভবন নির্মিত হয়নি। মায়েদের রা. বাড়িই ছিল দারুল কাযা বা বিচারালয় । ঘরের মেঝেতে ফরাশ বিছানো থাকতো । তিনি তার উপর মাঝখানে বসতেন। রাজধানী মদীনা ও তার আশেপাশের যাবতীয় মামলা-মোকদ্দমা যায়েদের রা. এজলাসে উপস্থাপিত হতো। এমন কি তৎকালীন খলীফা খোদ উমরের রা. বিরুদ্ধেও এখানে মামলা দায়ের হয়েছে এবং তার বিচারও হয়েছে। “উমর ইবনুল খাত্তাব রা.-এর আমলে বিচার ব্যবস্থা : একটি পর্যালোচনা শীর্ষক প্রবন্ধে উমর রা.-এর খিলাফতকালে বিচার ব্যবস্থার নানাদিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রবন্ধটিতে তার সময়ের বিচার ব্যবস্থার একটি চিত্র উপস্থাপিত হয়েছে। জার্নালটির এ সংখ্যায় স্থান পেয়েছে 'ওসিয়্যাত : ইসলামী শরীআতের আলোকে একটি পর্যালোচনা' শীর্ষক প্রবন্ধ। ওসিয়্যাতের মাধ্যমে বিস্তশালী ব্যক্তি জীবনের অস্তিম মুহূর্তে যেমন কারো কোন উপকার করতে পারেন, তেমনি পারেন অনেক সময় এর মাধ্যমে অনেক গুরুত্পূর্ণ ও প্রয়োজনীয় সামাজিক কাজ সম্পন্ন করতে । এ জন্য ইসলামী শরীআতে ওসিয়্যাতের আলোচনা একটি গুরুতৃপূর্ণ স্থান দখল করে আছে। উল্লিখিত প্রবন্ধটিতে ওসিয়্যাত বিষয়ে ইসলামী শরীআতের বিধি-বিধান উপস্থাপন করা হয়েছে। লেখাটি এ বিষয়ে পাঠকদের জ্ঞানের সমৃদ্ধি ঘটাবে। পাঠকদের নিকট সঠিক ইসলামী, জ্ঞান তুলে ধরার আমাদের এ প্রয়াস আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুন এবং অব্যাহত রাখুন। আমীন! - ড. মুহাম্মদ আবদুল মাবুদ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।