ব্যবসা-বাণিজ্যে হালাল-হারাম পদ্ধতি : একটি পর্যালোচনা ৮৭ বিভক্ত করে এক অংশের লাভ নিজের জন্য এবং অপর অংশের লাভ মুদারিবের জন্য ও মালের মালিকের জন্য- এটা জায়িয হবে না।৫* মুদারাবার কোন কার্যক্রমে লোকসান হলে অন্যান্য কার্যক্রমের প্রাপ্ত লাভ দ্বারা তা পূরণ করা হবে। চুক্তির মেয়াদ শেষে মোট লাভের ভিত্তিতে প্রকৃত লাভ নির্ণয় করা হবে ।£১ লোকসান বেশী হলে মোট ক্ষতি মূলধন হতে বাদ দেয়া হবে । তবে মুদারিবের অবহেলা ও সীমালঙ্ঘনের কারণে কোন ক্ষতি হলে তা তাকেই (মুদারিবকে) বহন করতে হবে । আর আয়-ব্যয় সমান হলে মালিক তার মূলধন বুঝে নেবেন। এমতাবস্থায় মুদারিব কিছুই পাবে না। মুদারিব তার কোন সম্পদ ব্যবসার সাথে একীভূত করে ফেললে নিজের সম্পদের দ্বারা ব্যবসায়ের অংশীদার এবং অন্যের সম্পদ দ্বারা মুদারিব বিবেচিত হবেন।*২ মালের মালিকের মৃত্যুর পর মুদারাবা চুক্তি ভঙ্গ হয়ে যাবে । এ কারণে মুদারিব উক্ত মূলধন ব্যবহার করতে পারবেন না। এ ক্ষেত্রে এ ব্যক্তির উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া মুদারিব মূলধন ব্যবহার করলে তিনি গাছিব (০.4) বা জোরপূর্বক দখলকারী হিসেবে বিবেচিত হবেন এবং এর দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে ।৭৩ ১.৬ ইজারা বিল বাই তাহ্তা শারিকাতুল মিল্ক (মালিকানায় অংশীদারিত্বের ভিত্তিতে বিক্রয়ের শর্তে ভাড়া প্রদান) এটা ইসলামী ব্যাংকগুলোর একটি বিশেষ বিনিয়োগ পদ্ধতি । এখানে তিনটি পদ্ধতিকে সমন্বয় করা হয়েছে। পদ্ধতিগুলো হলো ৪ ক. ইজারা খ. বাই" গ. শারিকাতুল মিলক। ইজারা বা ভাড়া পদ্ধতিটি মুখ্য; বাকি পদ্ধতি দু'টি হচ্ছে আনুষজিক। ইজারা পদ্ধতির আয়কে বলা হয় ভাড়া । এ পদ্ধতিতে ব্যাংক ও গ্রাহক কোন সম্পদের মালিকানা যৌথভাবে অর্জন করে। সম্পদের একাংশের মালিক হন গ্রাহক আর অবশিষ্ট অংশের মালিক হন ব্যাংক। এরপর ব্যাংক তার মালিকানাধীন অংশটুকু গ্রাহকের কাছে ভাড়া দেয়ার এবং কিস্তিতে বিক্রি করার চুক্তি করে। শরীয়তের দৃষ্টিতে ভাড়াটিয়ার কাছে সংশ্লিষ্ট সম্পদ বিক্রি করায় কোন নিষেধাজ্ঞা নেই। বিক্রি এককালীন বা কিস্তিতে হলেও কোন অসুবিধা নেই। উল্লেখ্য যে, শরীয়তের দৃষ্টিতে ইজারা, বাই', শারিকাতুল মিলক তিনটিই জায়িয। আল্লাহ তাআলা বলেন- ১৭) ০৩, ০3৭ ০০৯৭ ৫০. প্রার্ুক্ত ৫১. প্রাণুক্ত ৫৭. প্রাণ ৭৬ আস-সায়্যিদ সাবিক, ফিকহস সুনাহ, প্রাগুক্ত, খ. ৩, পৃ. ২০৮ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।