ব্যবসা-বাণিজ্যে হালাল-হারাম পদ্ধতি : একটি পর্যালোচনা ৮৩ ৬. পণ্যটি নগদ অর্থ, স্বর্ণ অথবা রৌপ্য হওয়া বৈধ নয়, যদি মূল্য অনুরূপ নগদ অর্থ, স্বর্ণ অথবা রৌপ্য হয়। ৭. বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রেতার দখলে আসার পূর্বে ক্রেতা তা অন্যের কাছে বিক্রি করতে পারবে না। ৮. পণ্য পাওয়ার নিশ্চয়তা স্বরূপ বিক্রেতার নিকট থেকে বন্ধক, গ্যারান্টি অথবা এ জাতীয় যে কোন বৈধ দলীল গ্রহণ করা যেতে পারে। ৯. ক্রেতা-বিক্রেতা উভয়ের সম্মতিক্রমে বিক্রেতা চুক্তিতে উল্লিখিত পণ্যের পরিবর্তে বিকল্প পণ্য সরবরাহ করতে পারবেন। ১০. ক্রেতা-বিক্রেতা উভয়ের সম্মতিক্রমে সম্পূর্ণ মূল্য ফেরত সাপেক্ষে বিক্রেতাকে পণ্য সরবরাহ থেকে অব্যাহতি দেয়া যাবে (চুক্তিটি বাতিল করা যাবে)। অনুরূপভাবে মূল্য আংশিক ফেরতসাপেক্ষে আংশিক পণ্য সরবরাহ থেকে তাকে অব্যাহতি দেয়া যাবে । ১১. চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদান্তে বিক্রেতা যেমন পণ্য সরবরাহ করতে বাধ্য ঠিক- তেমনি ক্রেতা গ্রহণ করতে বাধ্য। ১২. উল্লিখিত পণ্যের নির্দিষ্ট মানই ক্রেতার লক্ষ্য না হলে উল্লিখিত পণ্যের চেয়ে ভাল মানের পণ্য বিক্রেতা সরবরাহ করলে ক্রেতার জন্য তা গ্রহণ করা আবশ্যক । তবে এক্ষেত্রে বিক্রেতা অতিরিক্ত মূল্য দাবি করতে পারবে না। ১৩. বর্ণনা ও পরিমাণ অনুযায়ী হলে নির্ধারিত মেয়াদের আগে পণ্য সরবরাহ করা বৈধ । তবে তা গ্রহণ করতে ক্রেতাকে বাধ্য করা যাবে না। ১৪. অসচ্ছলতার কারণে ক্রেতা পণ্য সরবরাহ না করতে পারলে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দিতে হবে। ১৫. গ্রাহক চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়ে বাই“ সালামের মালামাল সরবরাহে ব্যর্থ হলে, যেদিন থেকে গ্রাহক উক্ত মালামালের অধ্িম মূল্য গ্রহণ করেছে সেদিন থেকে ক্ষতিপূরণ আদায় করা জায়িয হবে না। তবে মালামাল নিদিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে সরবরাহ করতে ব্যর্থ হলে সরবরাহের তারিখ থেকে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে। ১৬. বাজারে সম্পূর্ণ অথবা আংশিক পণ্য পাওয়া না পাওয়ার কারণে বিক্রেতা নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে সক্ষম না হলে নিম্নের যে কোন একটি বেছে নেয়ার স্বাধীনতা ক্রেতার থাকবে : ক. বিক্রেতা কর্তৃক পণ্য পাওয়া পর্যস্ত অপেক্ষা করা; খ. চুক্তি ভঙ্গ করা ও মূল্য ফেরত নেয়া; গ. অথবা চুক্তিতে উল্লিখিত পণ্য বদল করে অন্য পণ্য গ্রহণ করা। ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।