৮৯ ইসলামী আইন ও বিচার ২. বাই' সালাম চুক্তি সম্পাদনের বৈঠকে মূল্য পরিশোধ করা ।* চুক্তির বৈঠকে মূল্য পরিশোধ না করা হলে সালাম চুক্তি বাতিল বলে গণ্য হবে। এটা অধিকাংশ ফকীহর মত। কারণ, চুক্তির বৈঠকে মূল্য পরিশোধ না করা হলে এটা বাই'য়ুদ দাইন বিদ দাইন (অর্থাৎ যে বেচাকেনায় পণ্য ও মূল্য দুটিই বাকী থাকে) হিসেবে গণ্য হবে। আর রাসূলুল্লাহ স. এরপ ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।১ অবশ্য ইমাম মালিক র. তিন দিন পর্যন্ত বিলম্ব করাকে বৈধ করেছেন। উল্লেখ্য যে, বাই' সালামে ক্রেতা-বিক্রেতার জন্য খিয়ারের শর্ত থাকবে না। যদিও অন্যান্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে চুক্তি করার পর তিন দিনের মধ্যে তা চূড়ান্ত করার ইখতিয়ার দেয়ার শর্ত আরোপ করা বৈধ 1? বাই' সালামের ক'টি শরয়ী দিক 5৮৮8 :৩৫ . পণ্য অথবা সেবাকে মূল্য হিসেবে গণ্য করা জায়িয। যেমন, গম ও অনুরূপ দানাদার শস্য অথবা পশু-পাখিকে বাই" সালামের মূল্য হিসেবে গণ্য করা যাবে। অনুরূপভাবে নির্ধারিত সময়ের জন্য ভাড়াযোগ্য বাসা ব্যবহার কিংবা বিমান বা জাহাজ ভ্রমণ ইত্যাদি সেবাও বাই সালামের ক্ষেত্রে মূল্য হতে পারে। . খণকে পণ্যের মূল্য হিসেবে বিবেচনা করা বৈধ হবে না। সে খণ নগদ অর্থেই হোক কিংবা লেনদেনের কারণে সৃষ্ট হোক। , পরিমাণযোগ্য, পরিমাপযোগ্য ও গণনাযোগ্য ইত্যাদি পণ্যের ক্ষেত্রে বাই' সালাম করা জায়িয। , বাই" সালামে বিক্রির জন্য কারো মালিকানাধীন কোন পণ্যকে নির্দিষ্ট করা বৈধ নয়। যেমন, বিক্রেতা কারো মালিকানাধীন কোন গাড়ি দেখিয়ে বললেন যে, এই গাড়ি বাই“ সালামে বিক্রি করা হবে। এরপ নির্দিষ্ট করা বৈধ নয়। তবে গাড়িতে বাই“ সালাম করার ক্ষেত্রে গাড়ির ধরন, বিবরণ ও ব্রান্ডের নাম ইত্যাদি উল্লেখ করা জরুরী । , কোন নির্দিষ্ট গাছের বা ভূমির ফসলকে নির্দিষ্ট করা বৈধ নয়। নির্দিষ্ট মেয়াদান্তে পণ্য ক্রেতাকে বুঝিয়ে দেয়াই বিক্রেতার দায়িত্ব। তা যেখান থেকে হোক না কেন। আস-সায়্যিদ সাবিক, ফিক্হুস সুন্নাহ, প্রাশুক্ত, খ. ৩, পৃ. ১২৪ ইমাম মালিক, মুয়াত্তা, কিতাবুল বুয়ু' - ড. আলী আহমদ আস্-সালৃস, ফিকহুল বাই ওয়াল ইসতিসাক ওয়াত তাতৃবিকিল মু 'আছির, দারুস সাবফাহ, ৪র্থ সংস্করণ, পৃ. ৪২৭ - 00090010176 & 4001006 01£5810129000 01 15181010 চ170817018] [1750100010175- (4৯07) শরী'আহ স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড নং-১০, মে ২০০২, পৃ. ১৭০-১৭১ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।