ব্যবসা-বাণিজ্যে হালাল-হারাম পদ্ধতি : একটি পর্যালোচনা ৮১ বাই' সালাম বৈধ হওয়ার পক্ষে সাহাবীগণ একমত পোষণ করেছেন যে, একে অন্যের সাথে নির্দিষ্ট ধরনের পণ্যে, নির্দিষ্ট পরিমাণ ও পরিমাপে নির্দিষ্ট মেয়াদে বাই" সালাম করতে পারে। উল্লেখ্য যে, বাই সালামকে বাই' আল মাহাভীজও বলা হয়। কেননা এর মাধ্যমে অভাবী লোকদের অভাব পূরণ হয় ।২৫ বাই' সালাম শুদ্ধ হওয়ার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে : পণ্যের সাথে সংশিষ্ট শর্ত : ১, ২. ৩, পণ্য সরবরাহের সময় সুনির্দিষ্ট হতে হবে ।৯৬ পণ্য সরবরাহকালীন সহজলভ্য হওয়া, পরিমাণ নির্দিষ্ট হওয়া ।২? পণ্যকে বিক্রেতার দায় হিসেবে গণ্য করা । যে পণ্য সরবরাহের চুক্তি হয়েছে কেবল সেটা সরবরাহ করাই তার দায়িতৃ । . চুক্তিতে পণ্যের নাম, ধরন, পরিমাণ, গুণাগুণ ইত্যাদিও উল্লেখ থাকা প্রয়োজন।২৮ বাই সালামের পণ্য বিবরণযোগ্য ও ভবিষ্যতে সরবরাহযোগ্য হতে হবে । পণ্যের বিবরণের ক্ষেত্রে এমনভাবে উল্লেখ করাই যথেষ্ট যাতে কিছুটা উল্লেখ না করলে সাধারণত মানুষ তা ধর্তব্যের মধ্যে গণ্য করে না এবং এর ফলে কোন বিবাদও হয় না।২ পণ্য সরবরাহের স্থান নির্দিষ্ট হতে হবে। এটি একটি মৌলিক বিষয়। উভয়পক্ষ যদি পণ্য সরবরাহের স্থান সম্পর্কে নিশ্ুপ থাকেন, তাহলে চুক্তির স্থানটিকে পণ্য সরবরাহের স্থান হিসেবে গণ্য করা হবে। তবে তাতে কোন সমস্যা দেখা দিলে প্রচলিত প্রথাভিত্তিতে স্থানটি নির্ণীত হবে এবং বিক্রেতা সেখানেই পণ্য সরবরাহ করবেন ।+ মূল্যের সাথে সংশ্লিষ্ট শর্ত : ১. বাই' সালামে পণ্যের মূল্য ক্রেতা-বিক্রেতা উভয়ের জানা থাকতে হবে। মূল্য নগদ হলে মুদ্রার ধরন, পরিমাণ ও পরিশোধের পন্থা, উপায়/ধরন উল্লেখ থাকতে হবে । আর পণ্য হলে তার প্রকৃতি, শ্রেণী, বিবরণ ও পরিমাণ উল্লেখ থাকতে হবে ।১ ২৫. আসৃ-সায়্যিদ সাবিক, ফিক্হুস সুন্নাহ, বৈরুত : দারুল কিতাব আল-আরাবী, ১ম সংস্করণ, ১৯৭১, খ. ৩, পৃ. ১২১ ২৬৮. 45০০0011116 & 4১000100176 0189401291100. 00119190010 51172170191 10901010015, (4407) শরী“আহ স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড নং-১০(৩/২/৯), মে ২০০২, পৃ- ১৭১ ২ প্রাগুক্ত, স্ট্যান্ডার্ড নং-১০৩/২/৮), মে ২০০২, পৃ. ১৭১ ২৮. প্রাপ্ত, স্ট্যান্ডার্ড নং-১০(৩/২/৭), মে ২০০২, পৃ. ১৭১ ২. প্রাশুক্ত, স্ট্যান্ডার্ড ন₹-১০(৩/২/৫), মে ২০০২, পৃ. ১৭০ ৩০. প্রাগুক্ত, স্ট্যাভার্ড নং-১০৩/২/১০), মে ২০০২, পৃ. ১৭১ ৩১ প্রাশুক্ত, স্ট্যান্ডার্ড নং-১০(৩/১/২), মে ২০০২, পৃ. ১৭১ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।