নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে একান্তই পরনির্ভরশীল হয়ে পড়তে পারে। এ কারণে ইসলামী শরীয়তে তাদের বেশ কিছু অধিকার দেয়া হয়েছে। যেমন যাকাত দামের আটটি খাতের মধ্যে একটি হলো “ইবনুস সাবীল' বা ভ্রমণকারী। ভ্রমণকারী ও তার বিভিন্ন সমস্যা এবং অধিকার বিষয় আলোচিত হয়েছে ইসলামে সফরের বিধান ও মুসাফিরের সামাজিক নিরাপত্তা" শিরোনামের প্রবন্ধটিতে। প্রবন্ধে ভ্রমণকারীর সামাজিক নিরাপত্তা সম্পর্কে ইসলামের গৃহীত ব্যবস্থার একটি চমৎকার পর্যালোচনা উপস্থাপিত হয়েছে। মানুষের আয়-রোজগারের অন্যতম গুরুতৃপূর্ণ মাধ্যম হল ব্যবসা-বাণিজ্য । যে জাতি বা ব্যক্তি যত বেশি এই ব্যবসা-বাণিজ্যের প্রতি মনোযোগ দেয়, অর্থনৈতিকভাবে সেঁ তত বেশি এগিয়ে যায়। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসা-বাণিজ্যকে সর্বাধিক গুরুতু দিয়েছে এবং তা হালাল ও হারাম দুভাগে ভাগ করেছে। প্রথমটির ব্যাপারে মানুষকে উৎসাহ যুগিয়েছে, আর দ্বিতীয়টির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানুষ যাতে ব্যবসায়ে হারাম পদ্ধতিতে জড়িয়ে না পড়ে সে জন্য অনেক বিধি-বিধান প্রদান করেছে। “ব্যবসা-বাণিজ্যে হালাল-হারাম পদ্ধতি' শীর্ষক প্রবন্ধে সেই বিধি-বিধানগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়টি খুবই গুরুতূপূর্ণ ও সময়োপযোগী । ইসলামী জীবনবিধানে নারী ও পুরুষের মর্যাদা সমান। প্রাচীনকাল থেকেই নারীরা পুরুষের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে চলেছে। বর্তমান বিশ্বেও নারীদের সফল পদচারণা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছে। কিন্ত আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, ইসলামী বিধান মতে নারীর বিচারকের পদে আসীন হওয়া বৈধ কি-না এবং ইসলামের ইতিহাসে কোন নারীর বিচারক হওয়ার নজীর আছে কিনা? বিষয়টি নিয়ে প্রাচীন ও আধুনিককালের ইসলামী বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য আছে। “বিচারকার্ষে নারীর কর্তৃতু : ইসলামী দৃষ্টিকোণ” শীর্ষক প্রবন্ধে উল্লিখিত প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে । আশা করা যায় পাঠকগণ তাদের প্রশ্নের জবাব পেয়ে যাবেন। ইসলামী সরকার ব্যবস্থার একটি অতি মর্যাদাপূর্ণ দফতর হল বিচার বিভাগ বা কাযা । রাসূলুল্লাহ স. ও আবু বকরের রা. আমলে পৃথক ভাবে এ দফতরটি ছিল না। প্রসিদ্ধ মতে সম্পূর্ণ আলাদাভাবে এ দফতরটি সৃষ্টি হয় উমর ইবনুল খাত্তাব রা.-এর খিলাফতকালে। উমরের রা. ///.10907079071.00)
— صفحة ٨ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.