ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ ইসলামী আইন ও বিচার পোশাঁক। এরাই প্রকৃত অর্থে “ইব্নুস-সাবীল' বা রাস্তার সন্তান। কেননা রাস্তাই তাদের একমাত্র ঠিকানা ।৩ কুড়িয়ে পাওয়া শিশু সাইয়িদ রশীদ রিযা তাঁর তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন যে, কুড়িয়ে পাওয়া শিশুও “ইবৃনুস-সাবীলে'র অর্থের মধ্যে গণ্য । তিনি এও লিখেছেন যে, সমকালীন বহু প্রাজ্ঞ ব্যক্তির মতে,“ইব্নুস-সাবীল' ছারা কুড়িয়ে পাওয়া শিশুই উদ্দেশ্য রশীদ রিযা তাদের এ মতকে শক্তিশালী করেছেন। যদিও তিনি এ মতটিই ঠিক একথা নিশ্চিত করে বলেননি । কেননা ইবৃনুস-সাবীল শব্দটি অন্য যে কোন অর্থের চেয়ে কুড়িয়ে পাওয়া শিশু অর্থে ব্যবহৃত হওয়া যুক্তিযুক্ত। আর যেহেতু কুরআন বিশেষ হিকমতের কারণেই ইয়াতীম শিশুদের প্রতি অনুগ্রহ করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে। তা হল পিতা না থাকার কারণে তার তা*লীম-তারবিয়াত কোন কিছুই সঠিকরূপে হয় না। ফলে তার আখলাকে ক্রটি দেখা দেয় এবং এই ক্রটি-বিচ্যুতি সমাজের অন্যান্যদের মধ্যে ছড়িয়ে পড়ে যাদের সাথে সে মিশে । এ কারণে যেহেতু কুরআন ইয়াতীমদের ব্যাপারে খুব বেশি গুরুত্বারোপ করেছে, সেহেতু কুড়িয়ে পাওয়া শিশুরা ইহসান পাওয়ার ক্ষেত্রে ইয়াতীমদের চেয়ে আরও বেশি গুরুতু পাওয়ার দাবি রাখে । উপসংহার পরিশেষে বলা যায়, বর্তমান কর্মতৎপরতার যুগে মানুষ তাদের চাকরি, ব্যবসা- বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি প্রয়োজনে সফর করে। সফরের সময় পকেটমারা বা টাকা-পয়সা হারিয়ে যাওয়া বা দুর্ঘটনায় পতিত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হওয়া সহ মুসাফির নানান কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হয়। অনেকে আবার নদীভাঙ্গন, বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘর-বাড়ি আগুনে পুড়ে যাওয়া ইত্যাদি কারণে সবকিছু হারিয়ে শহর, বন্দর ও নগরীর রাস্তায় জীবনযাপন করে। এদের কথা ইসলাম ভুলে যায়নি। বরং তাদের অকস্মাৎ দুঃখ, প্রসারিত করে দেয়ার নির্দেশ দিয়েছে। এটা সমাজ বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতি কোন দয়া বা অনুকম্পা নয়; বরং তাদের সামাজিক নিরাপত্তার জন্য আল্লাহ কর্তৃক নিধারিত অধিকার। সামর্থ্যবানদের উচিত, অসহায় মুসাফিরদের সাময়িক আর্থিক সমস্যার সমাধান করা। তাহলে তারা যখন পথিমধ্যে বিপদে পড়বে তখন অন্যরা তাদের পাশে এসে দাড়াবে । এভাবে সমাজের প্রতিটি সদস্য সফর করা অবস্থায় একে অপরের ইসলাম নির্দেশিত সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করবে। আরাবী, ১৯৮০, খ. ০৩, পৃ. ২৩৭ ২৮ ড. ইউসূফ কারযাভী, ফিকহুষ যাকাত, প্রাগুক্ত, পৃ. ৬৭৫ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।