ইসলামে সফরের বিধান ও মুসাফিরের সামাজিক নিরাপত্তা ৭৩ ব্যক্তিস্বাধীনতা রক্ষার্থে নিজ দেশ ছেড়ে অন্যদেশে আশ্রয় নেয়। স্বদেশে তাঁদের ব্যাংক একাউন্ট জব্দ করা হয় বা অন্য কোন কারণে তাঁরা তাদের টাকা পয়সা থেকে বঞ্চিত থেকে বিদেশ-বিভুইয়ে খুব কষ্ট-কাঠিন্যের সম্মুখীন হয়। এমনটি ঘটে থাকে বহু নিপীড়িত-বিতাড়িত-বহিস্কৃত ও বিদেশে আশ্রয় গ্রহণকারী রাজনীতিক বা সাধারণ নাগরিকদের ক্ষেত্রে । নিজের দেশে তাঁদের মাল বা সম্পদ আছে, কিন্তু বর্তমানে তাঁরা অসহায়, তাঁদের সম্পদে তাদের কোন হাত নেই। খাতা-কলমে তাঁরা ধনী হলেও বাস্তবে তারা ফকীর। এ সকল লোক ইবনুস-সাবীল হিসেবে গণ্য হবেন। স্বীয় দেশে সম্পদের উপর যার কর্তৃত্ব নেই হানাফী ফকীহদের কেউ কেউ এ লোককেও ইবনুস-সাবীল হিসেবে গণ্য করেন, নিজ দেশে যার মাল বা সম্পদ আছে; কিন্তু তাতে তাঁর কোন কর্তৃত্ব নেই। অন্যদের হস্তক্ষেপ বা দখলের কারণে তিনি তা ভোগ করতে পারছেন না। তাদের কথা হল অভাবই বিবেচ্য বিষয়। সে যেহেতু বাস্তবে ফকীর যদিও বাহ্যিকভাবে সে ধনী। তাঁরা বলেন, যদি কোন ব্যবসায়ী এমন হয় যে, সে মানুষের কাছে অনেক টাকা পাবে কিন্ত সে তা তুলতে পারছে না এবং জীবনধারনের জন্য তাঁর অন্য কোন উপায়ও নেই। তাঁর জন্যও যাকাত গ্রহণ বৈধ । সেও ইবনুস-সাবীলের মতই 1৩৪ কল্যাণকর কাজের জন্য মুসাফির শাফিয়ী মাযহাব অনুযায়ী যে লোক বিদেশ গমনের ইচ্ছা করে; কিন্তু প্রয়োজনীয় খরচের অর্থ না পায় সেও “ইব্নুস-সাবীল'-এর অন্তর্তুক্ত । ড. কারযাভীর মতে, এ ক্ষেত্রে সফরটি ইসলামের কল্যাণে অথবা মুসলিম উম্মার কল্যাণে হতে হবে। এ শর্তানুযায়ী যে কেউ উম্মাহর বা ইসলামের কল্যাণে সফর করলে সে ইবনুস-সাবীল হিসেব গণ্য হবে। যেমন: প্রতিভাবান ছাত্র, দক্ষ প্রকৌশলী, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ বা কারিগর । উচ্চ শিক্ষা অথবা প্রশিক্ষণের জন্য তাঁদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে, যার কল্যাণকর প্রভাব উম্মাহ এবং দীনের ওপরই বর্তাবে। ঠিকানা বঞ্চিত হাম্বলী মাযহাবের কতিপয় আলিম “ইব্নুস-সাবীল' এর আরেকটি ব্যাখ্যা দেন। তাদের ব্যাখ্যা অনুযায়ী এ যুগের বহুসংখ্যক লোক “ইব্নুস-সাবীল' হিসেবে গণ্য হতে “ইব্নুস-সাবীল' । আমরা সবসময় দেখি যে, অনেক দেশের মুসলিম অধিবাসীগণ আশ্রয় ও আবাসভূমি থেকে বঞ্চিত হয়ে রাজপথের আশ-পাশ ও ফুটপথকে তারা তাদের ঠিকানা বানিয়েছে। রাস্তার ধুলা-বালিই তাদের বিছানা এবং বাতাসই তাদের ৩৪. ইবনু নুজাইম, আল-বাহরুর রাশয়িক, খ. ২, পৃ. ২৪২ ///.1090709071.00)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।