ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৭২ ইসলামী আইন ও বিচার “ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা; ফলে তোমার সাথে যার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত।”১২ তবে অধিকাংশ ইমাম এ কথার সাথে এক মত নন। তাদের মতে, সফরটি পাপ কাজের জন্য হওয়া যাবে না। সাইয়িদ রশীদ রিযা বলেন : এ শর্তটি শরীয়তের একটি সাধারণ নিয়মের ওপর ভিত্তি করে গৃহীত। সেটি হচ্ছে “তাকওয়া ও পুণ্য কাজে সহযোগিতা করা এবং পাপ ও সীমালজ্ঘনের ব্যাপারে সাহায্য না করা ।”** বর্তমান যুগে “ইব্নুস-সাবীল' যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা, দ্রুততা ও বিচিত্র ধরনের কারণে সমকালীন কোন কোন আলিম মনে করেন, বর্তমান যুগে ইব্নুস-সাবীল পাওয়া যায় না। তাঁরা মনে করেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ক্ষিপ্রতা ও বৈচিত্রের কারণে বর্তমানে সমগ্র বিশ্ব একটি দেশের ন্যায়, অধুনা যাকে বলা হয় “গ্লোবাল ভিলেজ' । তাছাড়া প্রচুর পরিমাণ সহজলভ্য উপায়-উপকরণের কারণে মানুষ পৃথিবীর যে কোন স্থানে থেকে ব্যাংক বা অন্যান্য উপায়ে প্রয়োজন পরিমাণ অর্থ-সম্পদ লাভ করতে পারে। উপর্যুক্ত মতটি মরহুম শায়খ আহমাদ মুস্তাফা আল-মুরাগী তাঁর তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন। বর্তমান কালের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ড. ইউসুফ আল-কারযাভী তাঁর এ মতের (যে কোন দেশে থেকে অর্থ-সম্পদ লাভ করার সহজলত্যতার ধারণার) বিরোধী । তাঁর মতে, বর্তমান যুগেও বিভিন্ন রূপে ইবনুস-সাবীল বা মুসাফির পাওয়া যায়। বর্তমান যুগে ইবনুস-সাবীলের বাস্তব রূপ : সম্পদ থেকে বিচ্ছিন্ন মানুষের মাঝে এমন অনেকে রয়েছেন যারা ধনী বটে; কিন্ত্রী তারা তাদের সম্পদ থেকে অনেক দূরে অবস্থান করেন বিধায় তারা তা লাভ করতে পারেন না। অথবা যে ব্যাংকে তাদের টাকা রয়েছে তারা সে ব্যাংক থেকে অনেক দূরে থাকার কারণে তারা তা লাভ করতে পারেন না। অথবা তারা বিভিন্ন কারণে এমন দূর প্রান্তের কোন গ্রাম অথবা জনমানবহীন মরুভূমিতে রয়েছেন যেখান থেকে শহরের ব্যাংকে পৌছা এবং টাকা তোলা সম্ভব নয়। এ ধরনের লোকেরা ইবনুস-সাবীল রূপে গণ্য হবেন। কেননা তাঁরা তাঁদের মাল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন । অতএব, তাঁরা সাহায্য পাওয়ার যোগ্য ৷ এটা বর্তমান কালের মুসাফিরের একটি রূপ, যা হঠাৎ পাওয়া যায় যদিও তা বিরল। দেশ থেকে বিতাড়িত এবং অন্যদেশে আশ্রিত শাসকশ্রেণী অন্যায়ভাবে অনেক মুসলিমকে দেশ ত্যাগে বাধ্য করে। ফলে তীরা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁরা তাদের দীন ও ২ আল-কুরআন, ৪১: ৩৪ ৩ সায়্যিদ রশীদ রিযা, প্রাগুক্ত, খ. ১০, পৃ. ৪৪১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।