ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে সফরের বিধান ও মুসাফিরের সামাজিক নিরাপত্তা ৭১ ইবাদতের কাজে সাহায্য তো শরীয়তে কাম্য । আর দুনিয়ার প্রয়োজনে যে সফর করা হয়, যেমন ব্যবসার জন্য সফর, রিঘ্ক বা জীবিকার জন্য সফর। এদের ব্যাপারে প্রসিদ্ধ মত হচ্ছে : এ ধরনের পথিক বা মুসাফিরকেও যাকাত দেয়া যাবে। কেননা এতে মুসাফিরের বৈধ পার্থিব প্রয়োজন পূরণে ও তার সঠিক লক্ষ্যে পৌঁছতে তাকে সহায়তা করা হয়। তৃতীয় শর্ত : মুসাফির যে স্থানে আছে সেখানে তাকে খণ দেয়া বা অগ্রিম দেয়ার মত কাউকে না পাওয়া । এটা সে মুসাফিরের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার নিজ এলাকায় খণ বা অধ্িম হিসেবে প্রাপ্ত অর্থ পরিশোধ করার মত সম্পদ ও সামর্থ্য রয়েছে। শর্তসমূহের পর্যালোচনা মুসাফির হল যাকাত ব্যয়ের আটটি খাতের একটি । আল্লাহ তাআলা তার যাকাত পাওয়ার জন্য সফরকে শর্ত হিসেবে আরোপ করেছেন। সুতরাং স্বগৃহে ধনী হলেও সফর অবস্থায় সে অভাবী বা মুখাপেক্ষী হলে তাকে যাকাতের টাকা থেকে দান করা যাবে । এ ক্ষেত্রে তার নিঃস্বতাই যাকাত লাভের জন্য যোগ্য হওয়ার কারণ । এর সাথে অন্য কোন শর্ত আরোপ করা সমীচীন নয়। যেমন কতিপয় ফকীহ মনে করে থাকেন। কেননা কুরআনের কোথাও মুসাফিরের যাকাত পাওয়ার জন্য শর্ত আরোপ করা হয়নি। বারীরার রা. হাদীসে রসূলুল্লাহ স. বলেন: “আল্লাহর কিতাবে নেই এমন প্রত্যেক শর্ত বাতিল। যদিও তা একশটি শর্ত হয়।” তাছাড়া অন্য কোন হাদীসেও মুসাফিরের যাকাত পাওয়ার জন্য কোন শর্ত আরোপ করা হয়নি। হওয়া যাবে না বলে যে শর্ত আরোপ করা হয়েছে তা ঠিক নয় । কেননা কুরআন ও হাদীসের কোথাও এ ধরনের কোন শর্ত নেই। অন্যদিকে দীনের মৌলিক শিক্ষা হল অভাবী ও মুখাপেক্ষী ব্যক্তির পাপাচার তার সাহায্য লাভের পথে বাধা হয়ে দাড়ানো উচিত নয়। বরং পাপী ও অসতচরিত্রের লোকদেরকে বিপদে সাহায্য করলে এবং ভাল ও উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের চরিত্র সংশোধন করার চেষ্টা করলে তা তাদের চরিত্র সংশোধনের জন্য সবচেয়ে বড় উপায় হতে পারে । পবিত্র কুরআনে সে কথাই বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন : ১ প51455555 ৬) এ 2৯ ও 0৭ তি লও ও এন 3০০৪ ৪৯5১ ডি ইউসূফ কাবা, ফিকহুয যাকাত, প্রাপ্ক্ত, পৃ. ৬৭৮-৮০ ৩» ইমাম আবূ জাঁফর আত-তাহাভী, শরহু যা'আনিল আছার, দেওবন্দ, আল-মাকতাবুল আশরাফিয়া, তা.বি., খ. ২, পৃ. ২২৬ ০০3 % এ॥ ০১৩৩ ভ ০] ০৪ 05 58১৪ ০০১৯ ভ$ 05 2৮ 5 4৯০ এএ। ভীতন এএ। ০১৯৭ &| ২০০ 2৩ 9৩ 0১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।