ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৭০ ইসলামী আইন ও বিচার ইমাম তাবারী মুজাহিদ রা. থেকে বর্ণনা করেন : “*ইব্নুস-সাবীল' বা পথিক ব্যক্তি যদি ধনী হয়, তবুও যাকাতের সম্পদে তার একটা হক রয়েছে, যদি সে তার নিজের ধন-সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।” ইব্‌ন যায়দ বলেন : 'ইব্নুস-সাবীল' মানে মুসাফির, পথিক সে ধনী হোক, কি গরীব উভয় অবস্থায়ই যদি সে স্থীয় প্রয়োজনীয় ব্যয়ের ব্যাপারে বিপদগ্রস্ত হয়ে পড়ে, সম্পদ হারিয়ে ফেলে অথবা অন্য কোন ধরনের বিপদের সম্মুখীন হয়ে পড়ে অথবা তার হাতে যদি কোন সম্পদই না থাকে, তাহলে তার এ হক অবশ্যই প্রাপ্য ।২” ইব্‌ন নুজাইম রহ. বলেছেন, মুসাফির যে দূরে কোথাও গিয়ে মাল থেকে বিচ্ছিত্ন হয়ে গিয়েছে সে যদি নিজ এলাকায় এমন ধনী হয় যে, তার মালে যাকাত ওয়াজিব, কিন্তু বর্তমানে তার হাতে কোন সম্পদ না থাকার ফলে তার প্রয়োজন পূরণ করার জন্য তাকে যাকাতের টাকা দেয়া যাবে ।৯* ইবৃনুস-সাবীল'কে যাকাত দেয়ার শর্ত কয়েকজন ফকীহ বা ইসলামী আইনবেত্তার মতে “ইবৃ্নুস-সাবীল' বা মুসাফিরকে যাকাতের অংশ দেয়ার ব্যাপারে কতিপয় শর্ত রয়েছে সেগুলো হল : প্রথম শর্ত : মুসাফির যে স্থানে রয়েছে, সে স্থান থেকে তার দেশে ফেরার জন্য তাকে সে স্থানেই অভাবঘ্স্ত হতে হবে। যদি তার নিকট নিজ দেশে পৌঁছার মত অর্থ- সম্পদ থাকে, তাহলে তাকে যাকাতের অংশ থেকে দেয়া যাবে না। কেননা যাকাত দানের উদ্দেশ্য হল তাকে তার দেশে পৌঁছানো । দ্বিতীয় শর্ত : তার সফর এমন হতে হবে যাতে কোন পাপের সংকল্প করা হয়নি। যার সফর পাপ করার জন্য হয়, যেমন : কাউকে হত্যা করা অথবা হারাম ব্যবসা করা অথবা এরূপ কিছু হলে. তাকে যাকাতের মাল থেকে সামান্যও দেয়া যাবে না। কেননা এমন অবস্থায় তাকে সম্পদ দেয়ার অর্থ হলো পাপ কাজে তাকে সাহায্য করা, আর মুসলিমদের সম্পদ দ্বারা আল্লাহর সীমালজ্ঘনের ব্যাপারে সাহায্য করা বৈধ নয়। তবে সে যদি খালিসভাবে তাওবা করে, তবে তার অবশিষ্ট সফরের খরচ বাবদ দেয়া যাবে । তার যদি অভাবে মরে যাওয়ার আশঙ্কা দেখা যায়, তাহলে তাওবা না করলেও তাকে দেয়া যাবে। কেননা যদিও সে সীমালজ্ঘন করে তবুও তাকে মরতে দিয়ে আমরা (মুসলিম সমাজ) সীমালজ্ঘন করতে পারি না। আর যে সফর কোন পাপ কাজের জন্য করা হয়নি তা ইবাদতের জন্য হতে-পারে, কোন প্রয়োজনের জন্য হতে পারে বা বিনোদনের জন্যও হতে পারে । ইবাদতের সফর যেমন হজ্জ, জিহাদ ও উপকারী ইলম সন্ধান এবং বৈধ যিয়ারতের সফর ইত্যাদি । সেসব মুসাফিরকে যাকাত দেয়ার ব্যাপারে কোন মতভেদ নেই। কেননা ২৮. ড. ইউসুফ আল-কারযাভী, ফিকহুষ যাকাত, বৈরূত : মুআ'সাসাতুর রিসালাহ, ২০০০, খ. ২, পৃ. ৬৭০ ২. ইবনু নৃজাইম, আল-বাহরুর রা'যিক, পৃ. ২৪২ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।