ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে সফরের বিধান ও মুসাফিরের সামাজিক নিরাপত্তা ৬৯ মুখাপেক্ষী মুসাফিরকে সামাজিকভাবে নিরাপত্তা দেয়। আল্লাহ রাব্বুল আলামীন তাকে অপমানিত, পর্যুস্ত, লাঞ্চিত হতে না দিয়ে বরং তাকে সসম্মানে নিজ গৃহে পৌছে দেয়ার ব্যবস্থা করেছেন। অভাবী মুসাফিরকে যাকাত থেকে দান করার কথা ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন : আয ৩৪) 4258 2190, ৫3 5 ০১৪৩) পা ৫ ১৩ ৯৪০ 209 এ] ০৭ 25598 টা তি এ] ০৯০৭ ওঠ টানি “সাদাকা তো কেবল নিঃস্ব, অভাব্থত্ত ও তৎসংশ্িষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাসমুক্তির জন্য, খণ ভারাক্রান্তদের, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য । তা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় 1”২৫ এ আয়াতের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যায় যে, অন্যান্য খাতের ন্যায় নিঃস্ব মুসাফিরদের অভাব অনটন দূর করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিরাপদে তাঁদেরকে তাঁদের বাড়ি-ঘর ও পরিবার-পরিজনদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা যাকাতের অন্যতম একটি লক্ষ্য । এ আয়াতের ব্যাখ্যায় সায়্যিদ রশীদ রিযা বলেন : মুসলিম ফকীহগণ এ বিষয়ে একমত যে, আয়াতে ইবনুস-সাবীল' বলতে এমন ব্যক্তিকে বুঝানো হয়েছে, যে সফরে স্বীয় দেশ থেকে দূরে এমন কোন স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যেখানে তার নিজের অর্থ-সম্পদ থাকলেও তা পাওয়ার কোন সুযোগ নেই। এমন ব্যক্তিকে তার সাময়িক আর্থিক অসহায়ত্ব জন্য যাকাতের টাকা দেয়া যাবে, যা তাকে তার স্বদেশে পৌছতে সাহায্য করবে। এটা ভ্রমণ ও পর্যটনের জন্য ইসলামের সাহায্য । ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থায় বা অন্য কোন শরীয়তে এর নবীর নেই অর্থাৎ এটি শুধু ইসলামেরই অনন্য ব্যবস্থা 1৬ আবূ সা'ঈদ আল-খুদরী রা. বর্ণনা করেন যে, রসূলুল্লাহ স. বলেন : “ধনী ব্যক্তির জন্য যাকাত বৈধ নয়, তবে সে যদি আল্লাহর রাস্তার মুজাহিদ হয় অথবা মুসাফির হয় অথবা কোন গরীব প্রতিবেশী যদি তাকে যাকাতের সম্পদ থেকে কোনা উপহার দেয় বা খাবার খেতে আহবান করে তখন তার জন্য তা বৈধ” ।২+ রঃ আল-কুরআন, ৯ : ৬০ ২ সায়্যিদ রশীদ রিষা, প্রাগুক্ত, খ. ১০, পৃ. 8৪১ ২৭. ইমাম আবু দাউদ, আস-সুনান, অধ্যায় : আয-যাকাত, অনুচ্ছেদ : মান ইয়াজুযু লাহু আখযুস-সাদাকাতি ওয়াহুয়া গানিয্যুন, প্রাপ্ত, হাদীস নং-১৬৩৭, হাদীসটির সনদ দুর্বল (-৮.০) ০৮ ০5 এ] এ উআ। ০ ৩৯ 78059 25 এ এ এ 0850 05 05 ৯৩০ এ ০০ .€ 9০৬ 9 এ] এ 4০ 35৫ ৯৪ ১৯ % ১৯ 98 % 4] ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।