ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

বিনিময়, লাভ-ক্ষতি বন্টন ও সমাপ্তিকরণের শরয়ী নীতিমালা উপস্থাপন করেছেন। সুতরাং বর্তমান সময়ের জন্য “সুকৃক ইস্যুকরণ ও এতে বিনিয়োগের শররী নীতিমালা : একটি প্রায়োগিক বিশ্লেষণ” শিরোনামের লেখাটি খুবই গুরুত্পূর্ণ। “রিবা' অর্থ সুদ। সুদ একটি অমানবিক আর্থিক লেনদেন পদ্ধতি। এর জন্ম ইতিহাস অতি অর্থলোভী ইহুদী জাতির সাথে সম্পৃক্ত। ইসলাম পূর্বযুগে জাহিলী আরবসহ গোটা পৃথিবীতে এর ব্যাপক প্রচলন ছিল। ইসলাম ধাপে ধাপে এ আর্থিক পদ্ধতি হারাম ঘোষণা করে । আল-কুরআনে ঘোষিত হলো- “আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং রিবা তথা সুদকে করেছেন হারাম তথা অবৈধ” । (আল-কুরআন, ০২ : ২৭৫) তখন মক্কার পৌত্তলিক বুদ্ধিমানরা বলেছিল, ব্যবসা তো সুদেরই মত। ব্যবসা হালাল হলে সুদ হারাম হবে কেন? তখনই তারা সুদ ও ব্যবসায়ের মধ্যেকার পার্থক্য বুঝতে চেষ্টা করেনি। ধরে নিলাম তারা ছিল অজ্ঞ, জাহিল, তাই তারা সুদ ও ব্যবসার পার্থক্য বুঝতে পারেনি । কিন্ত আধুনিক তখনও তো সুদ ও ব্যবসায়ের পার্থক্য না বুঝার ভান করি । আর সুদকে যারা হারাম ও অমানবিক বলে বিশ্বাস করেন, তাদেরও অনেকে সুদকে কয়েক প্রকারে ভাগ করে কোন কোন প্রকারকে হালাল এবং কোন কোন প্রকারকে হারাম মনে করেন। “ইসলামী বাণিজ্যিক আইনে রিবা'র পরিধি' শিরোনামের প্রবন্ধটিতে রিবা' হারাম হওয়ার প্রেক্ষাপট, রিবা'র প্রকার, মনীষীদের মতামত রিবা'র ক্ষতি ইত্যাদি বিষয় চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। প্রবন্ধটির উপসংহারে বলা হয়েছে, সুদ একটি সামাজিক ব্যাধি, সুদী মানসিকতা ও মানবিকতা পরস্পর বিরোধী, একটির উপস্থিতি অপরটির মৃত্যু ডেকে আনে। এসব বিষয় সামনে রেখে আল্লাহ ও তার রাসূল সা. সুদের ওপর নিরন্কুশ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, এমনকি এ নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ঘোষণা করেছেন সুস্পষ্ট যুদ্ধ। সুতরাং সুদকে বৈধতা দেয়ার কোনো অবকাশ নেই। সেই সুদূর অত্ীঁতকাল থেকেই মানুষ ভ্রমণ করে আসছে। নানা কারণে মানুষ ভ্রমণ করে। আল-কুরআনে “সীরু ফিলআরদি” অর্থাৎ “তোমরা পৃথিবীতে ভ্রমণ কর” (আল-কুরআন, ৬ : ১১; ২৭ : ৬৯; ২৯ : ২০; ৩০ : ৪২) বলে মানুষকে ভ্রমণের 'জন্য নির্দেশ দেয়া হয়েছে। এর দ্বারা বুঝা যায় মানুষের জন্য ভ্রমণের গুরুত্ব অপরিসীম। কিন্তু একজন ভ্রমণকারী যখন নিজের বাসন্থান থেকে বেরিয়ে পড়ে তখন সে থাকা, খাওয়া, স্বাস্থ্য সেবা, ///.10907079071.00)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।