৬৮ ইসলামী আইন ও বিচার অবিস্মরণীয় অবদান রেখেছে যখন পথে-ঘাটে, শহরে-বন্দরে, বর্তমান যুগের মতো হোটেল, রেস্তোরা কোথাও ছিল না। কার্যত আমরা দেখতে পাচ্ছি, “উমর ইবৃনুল খাত্তাব রা. তার খিলাফত আমলে একটা ঘর নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং তার ওপর লিখে দিয়েছিলেন “দারুদ্দাকীক' অর্থাৎ ময়দার ঘর। তার কারণ সে ঘরে ময়দা, আটা, খেজুর, পানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য সংগ্রহ করে রাখা হতো । যেসব নিঃস্ব পথিক ও অতিথি তাঁর নিকট আসত সেসব দিয়ে তাদের সাহায্য করা হতো। অনুরূপভাবে মক্কা ও মদীনার দীর্ঘ পথের মাঝেও “উমর রা. অনুরূপ ব্যবস্থা করে দিয়েছিলেন । নিঃস্ব লোকেরা এখান থেকে যথেষ্ট উপকৃত হত এবং একটা স্থান থেকে পানি নিয়ে পরবর্তী স্থানে পৌছাতে পারত ৯ পঞ্চম খলীফা হিসেবে খ্যাত উমর ইব্ন আব্দুল আযীয রা.-এর সময়কার ব্যবস্থা সম্পর্কে আবু উবায়দ বর্ণনা করেন, তিনি ইমাম ইবৃন শিহাব আয-যুহরীকে রা. যাকাত-সাদাকা সংক্রান্ত রসূলুল্লাহ স.-এর বা খুলাফা রাশিদূনের যেসব সুন্নাত বা হাদীস মুখস্ত আছে তা তার জন্য লিখে পাঠাবার নির্দেশ দিয়েছিলেন। ফলে তিনি একখানি দীর্ঘ লিপি লিখে পাঠিয়েছিলেন । তাতে প্রত্যেকটি অংশ আলাদা আলাদা করে দেয়া হয়েছিল। এ লিপিতে “ইব্নুস-সাবীল' পর্যায়ে এ কথাটি উদ্ধৃত হয়েছে: “ইব্নুস সাবীল' এর ংশটি প্রত্যেক রাস্তায় তার চলাচলকারী লোকদের সংখ্যানুপাতে বিভক্ত করা হবে। রাস্তায় যে কোন নিঃস্ব পথিক- যার কোন আশ্রয় নেই, আশ্রয় দেয়ার মত কোন পরিবারও নেই তাকে খাওয়াতে হবে, যতক্ষণ না সে একটা আশ্রয়স্থল পেয়ে যায় বা তার প্রয়োজন পূর্ণ হয়। উপরস্ত, উক্ত ইবনুস সাবীলের অংশটি রাস্তায় সুপরিচিত মনযিলগুলোতে বিশ্বস্ত লোকদের নিকট ন্যস্ত করতে হবে। যখনই কোন নিঃস্ব পথিক সেখানে উপস্থিত হয়, তারা তাকে আশ্রয় দেবে ও খাবার দেবে এবং তার সঙ্গে বাহন জন্ত থাকলে তার খাবারের ব্যবস্থাও করবে- যতক্ষণ তাদের নিকট রক্ষিত দ্রব্যাদি নিঃশেষ হয়ে না যায়। ইনশাআল্লাহ ।”২৪ অভাবপ্রস্ত ও বিপন্ন পথিকের জন্য এরপ ব্যবস্থা বিশ্বমানব ইসলাম ছাড়া অন্য কোন মতবাদে বা ব্যবস্থায় দেখেনি। ইসলামী ব্যবস্থা ছাড়া আর কোন ব্যবস্থায় এরূপ সামাজিক নিরাপত্তা কোথাও পাওয়া যায় না। মুসলিম উম্মাহ ছাড়া দুনিয়ার. অপর কোন উম্মত এরপ ব্যবস্থা গ্রহণ করতে সমর্থ হয়নি। যাকাত ব্যয়ের একটি খাত হল “ইবনুস-সাবীল' মুসাফির তার নিজের গৃহে ধনী হলেও সফরের মধ্যে সে যদি সাহায্যের মুখাপেক্ষী হয়, তাহলে যাকাতের অর্থ দ্বারা তাকে সাহায্য করা যাবে । যাকাতের অর্থই নিঃস্ব ও . ২. ইব্ন সা'দ, তাকাকাত, বৈরূত : তা-বি., খ. ৩, পৃ. ২৮৩ ২৪. আবু উবায়দ আল-কাসিম ইবৃন সাল্লাম, কিতাবুল আমওয়াল, ইসলামাবাদ, ইদারাতু তাহকীকাতি ইসলামী, ১৯৮৬, পৃ. ৫৮০ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।