ইসলামে সফরের বিধান ও মুসাফিরের সামাজিক নিরাপত্তা ৬৭ আল্লাহ তাআলা বলেন: . , . ১ ২ 8৮০০ ০৪ &৯ ১৭৫ ০৮ এ, “মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে এ ঘরের হজ্জ করা তার অবৃশ্য কর্তব্য” তিনি আরো বলেন, %,.. ৮. হ ১০০ ৪ ০5০৪ ১3০৩ ০৪ ০55 এ এ্রসও জেনেও ১৭ ও 955 “এবং মানুষের নিকট হজ্জ এর ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে পদ্ব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে, তারা আসবে দৃর-দুরান্তের পথ অতিক্রম করে ।”২২ দেশ-বিদেশ ভ্রমণ ও ঘুরাফেরার বিভিন্ন ধরন হতে পারে । ইসলাম এ সব সফরের জন্য আহবান জানিয়েছে, উৎসাহ দিয়েছে। পৃথিবীতে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যে মুসলিমদের এ সব পরিভ্রমণে উদ্ুদ্ধ করেছে । ইসলামের মহান শিক্ষার বাস্তবায়ন এভাবেই সম্ভবপর হতে পারে। এ ছাড়া আরো কয়েক ধরনের পরিভ্রমণ রয়েছে । আর ইসলামের বৈশিষ্ট্যই এখানে যে, এসব সফরে গমনকারী লোকদের প্রতি ইসলাম খুব বেশি ও বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বিশেষ করে তাদের প্রতি, যারা সফরে বের হয়ে পথ হারিয়ে ফেলেছে এবং তার আপন লোকজন ও ধন-সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসলাম সাধারণভাবেই এমন লোকদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করার নির্দেশ দিয়েছে এং বিশেষ করে যাকাত হিসেবে প্রাপ্ত সম্পদ থেকে তাদের প্রয়োজন পরিমাণ দেয়ার ব্যবস্থা করেছে । আর তা করে ভ্রমণের পক্ষে উৎসাহ দানকে শক্তিশালী করেছে, শরীয়ত সম্মত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের কাজটিকে আকর্ষণীয় করে তুলেছে। ভ্রমণকারীদের অপরিচিত পরিমণ্ডলে সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকারী বানিয়েছে। মুসলিম সমাজের সকল অংশই যে পরস্পর সম্পৃক্ত, দৃঢ় বন্ধনে আবদ্ধ তার বাস্তব প্রমাণ উপস্থাপন করেছে। এ সমাজের লোকেরা পরস্পরের হাত ধরাধরি করে চলে, একের বিপদ বা অসুবিধায় অপর জন বন্ধুত্বের হাত প্রসারিত করে দেয়। এ ক্ষেত্রে ইসলাম দেশী-বিদেশীর মধ্যে কোন পার্থক্য করে না। ইসলামে “ইবনুস-সাবীল' বা মুসাফিরের সামাজিক নিরাপত্তা ইসলাম বিদেশী, অপরিচিতের মধ্যে নিঃস্ব হয়ে পড়া মুসাফিরদের ব্যাপারে যে গুরু আরোপ করেছে তা পৃথিবীর সমাজ-ব্যবস্থার ইতিহাসে দৃষ্টান্তহীন। অপর কোন মতবাদ, সমাজ-ব্যবস্থা বা কোন বিধানই এরূপ কোন ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। প্রকৃত পক্ষে এটা এক ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, এ পর্যায়ের একক ও অনন্য ব্যবস্থা। কোন দেশে বসবাসকারী লোকদের স্থায়ী প্রয়োজন ও অভাব-অনটন দূর করার ব্যবস্থা করেই ইসলাম ক্ষান্ত হয়নি। বরং ভ্রমণ ও বিদেশ গমন ইত্যাদি ক্ষেত্রে ও কার্ষকারণে মানুষ যেসব অভাব ও নিঃস্বতার সম্মুখীন হয়, তার জন্যও সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে ইসলামের এই বিধান ২” আল-কুরআন, ৩: ৯৭ ২২ আল-কুরআন, ২২: ২৭ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।