৬২ ইসলামী আইন ও বিচার সাইয়িদ মুহাম্মদ রশীদ রিযা বলেন : “ইব্নুস-সাবীল' এমন লোককে বলা হয় যিনি সফরে গিয়ে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তিনি পরিবার এবং নিকটাত্মীয় কারো সাথে মিলিত হতে পারছেন না। সফর অবস্থায় তার প্রতি সহমর্মিতা প্রদর্শন, তাকে সাহায্য করার আদেশ দানের মাধ্যমে ইসলামী শরীয়ত মুসলিমদেরকে জমিনে ভ্রমণ ও পর্যটনে উৎসাহিত করেছে।* জমিনে ভ্রমণ ও পর্যটন আল্লাহ তাআলা আল-কুরআনুল কারীমে ভ্রমণ ও পর্যটনের নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেছেন : “বল, “তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর।” (৬ : ১১) এই আয়াত সাধারণভাবে প্রমাণ করে যে, সফর ও ভ্রমণ করা আবশ্যক। তবে আল্লামা যামাথশারী ও আল্লামা বায়যাতীর রহ.-এর মতে, এ আয়াতের নির্দেশ হল মুবাহ বা বৈধতা বুঝানোর জন্য । কুরআন মাজীদে জমিনে ভ্রমণের নির্দেশটি বহুবার এসেছে। এগুলোর মধ্যে কতগুলো আয়াতে মুশরিকদের সম্বোধন করা হয়েছে। যেমন: সূরা আন“আম ডে : ১১), ইউসুফ (১২ : ১০৯) আন-নাহল (১৬ : ৩৬), আন-নামল (২৭ : ৬৯), “আনকাবৃত (২৯ : ১৯-২০), আর-রূম (৩০ : ০৮), আল-ফাতির (৩৫ £: 88) ও আল-গাফির (৪০ : ২১, ৮২)। আবার অনেক আয়াতে মুমিনদের সম্বোধন করা হয়েছে। যেমন: সূরা আলে-ইমরান (৩ : ১৩৭) অনুরূপভাবে সূরা আর-রূমে (৩০ : ৪১)। এ ছাড়া সূরা আত-তাওবা (৯ : ১১২) ও সূরা আত- তাহরীমে (৬৬ : ০৫) ভ্রমণকারী মু'মিন নর-নারীর প্রশংসা করা হয়েছে। যদিও কতিপয় তাফসীরকারক এ দুটো স্থানে 24১ শব্দের অর্থ পর্যটন বা ভ্রমণ না করে রোযার অর্থ করেছেন। সাইয়িদ রশীদ রিযার মতে, তা হল অনেক দূরবর্তী ব্যাখ্যা ।ঃ সফরের বিধান পৃথিবীর শুরু থেকে বিভিন্ন যুগ পরিক্রমায় যারা আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের অবস্থা দেখা, তাদের পরিণতি সম্পর্কে জানা এবং সে সমস্ত জাতির ধ্বংসাবশেষ পরিদর্শন করা ও তাদের খবরাখবর শুনার জন্য জমিনে ভ্রমণ করা উচিত। কেননা কুরআনে পর্যটন ও ভ্রমণের যে নির্দেশ দেয়া হয়েছে তা মূলত এ জন্যই। তবে কেউ যদি এ লক্ষ্যে সফর না করে তাহলে তার হুক্ম কী হবে তা নিয়ে আলিমগণের মাঝে মতানৈক্য রয়েছে। আলিমগণের কেউ কেউ বলেছেন : তা মুবাহ যেমনটি আমরা ইতঃপূর্বে উল্লেখ করেছি। অন্যরা বলেছেন: তা ওয়াজিব। সাইয়িদ রশীদ রিযার মতে, প্রকৃত সত্য হল: কুরআন উপর্যুক্ত উদ্দেশ্য ছাড়াও সফরের আরো কতিপয় উপকারিতার কথা বর্ণনা করেছে। * সাইয়িদ রশীদ রিযা, তাফসীরুল মানার, বৈরূত : দারুল কুতুব আল-ইলমিয়্যা, ২০০৫, থ. ২, পৃ. ৯৩ ”. প্রাগুক্ত, খ. ৮, পৃ. ২৫৪ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।