ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬০. ইসলামী আইন ও বিচার উপসংহার সুদ একটি সামাজিক ব্যাধি। সুদী মানসিকতা ও মানবিকতা পরস্পর বিরোধী; একটির উপস্থিতি অপরটির মৃত্যু ডেকে আনে। কোন সমাজে সুদী ব্যবস্থাকে আইনগত স্বীকৃতি দেয়া হলে মানুষ হয়ে ওঠে মাত্রাতিরিক্ত লোভী ও স্বার্থপর; ধনী- গরীবের বৈষম্য লাভ করে এক স্থায়ী রূপ। এসব বিষয় সামনে রেখে আল্লাহ ও তার রসূল স. সুদের উপর নিরঙ্কুশ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, এমনকি এ নিষেধাজ্ঞা লজ্ঘনকারীর বিরুদ্ধে ঘোষণা করেছেন সুস্পষ্ট যুদ্ধ। যদিও খণের উপর আরোপিত সুদ (রিবা আন-নাসিয়াহ) কে নিষিদ্ধ করাই ছিল কুরআনের আসল উদ্দেশ্য, তদুপরি নবী স. রিবা আল-ফাযলের আওতায় সেসব কারবারকেও অবৈধ ঘোষণা করেছেন, যা পরোক্ষভাবে সুদের রাস্তা খুলে দেয়। রিবা সংক্রান্ত আয়াতসমূহের ক্রমধারা, নবী স.-এর ব্যাখ্যা, উমর রা.-এর সতর্কতামূলক পদক্ষেপ ও বিভিন্ন সভ্যতার এতিহাসিক পর্যালোচনার পর বাণিজ্যিক সুদ ও মহাজনী সুদ কিংবা সরল সুদ ও চত্রুবৃদ্ধি সুদ- ইত্যাকার ভাগে বিভক্ত করে কোনো এক বিশেষ প্রকার সুদকে বৈধতা দেয়ার কোনো অবকাশ নেই। ///.10907079071.00])

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।