ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ইসলামী আইন ও বিচার দিনের চেষ্টার ফসল । ভারতে মুসলিম শাসনের দীর্ঘ সময় জুড়ে উক্ত দু'টি সংকলন ও রা্্রীয় অন্যান্য আইনবলে সুদি কারবারকে নিষিদ্ধ করা হয়েছিল। অষ্টাদশ শতকের শুরুতে ইস্ট ইভিয়া কোম্পানীর ছদ্মবেশে বৃটিশ ওপনিবেশিক শক্তি এখানকার স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করে। এর ফলে মুসলিমদের স্বায়ত্তশাসিত অঞ্চলগুলো একের পর এক হাতছাড়া হতে থাকে। অবশেষে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে নৃশংসভাবে দমন করার মধ্য দিয়ে গোটা ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন নির্কুশ ও অপ্রতিদ্বন্্ী হয়ে ওঠে। . ম্ঘাকলের ণে' 8 15০8318/) নেতৃত্বাধীন প্রথম আইন কমিশন কর্তৃক ধর্মীয় প্রভাবমুক্ত আইন প্রণয়নের (99০818 158151811070) কাজ ১৮৩৫ সাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিরর্তন সাধনের পাশাপাশি এসব নতুন আইন-কানুনের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সুদী কারবারের বৈধতা প্রদান করা হয়। দীনি অনুভূতিসম্পন্ন মুসলিমরা প্রথম দিকে এ সুদীব্যবস্থা থেকে গা বাচিয়ে চলেন। সুদী কারবারের বৈধতা দেয়ার ফলে দরিদ্র লোকেরা দিনে দিনে অধিকতর দরিদ্র হতে থাকলেও গুটিকতেক লোক সুদী কারবারে অর্থলগ্নি করে বিপুল পরিমাণ অর্থ-বিত্ত লাভ করতে থাকে । আর এ অতিরিক্ত অর্থ সম্পদের বদৌলতে নব্য সুদখোররা তৎকালীন সমাজে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে। ক্রমশ শোচনীয় হতে থাকে । এমতাবস্থায় মুসলমানদের এ দুরবস্থার জন্য ইসলামী আইন থেকে পৃষ্টপ্রদর্শনকে দায়ী না করে কতিপয় “মুসলিম' উল্টো ইসলামী আইনকেই দায়ী করতে থাকে । আবার কেউ কেউ ইসলামের অর্থনৈতিক আইনের নতুন ব্যাখ্যা দিতে শুরু করেন। এই নব্য ব্যাখ্যাতাদের মতে, ইংরেজ সরকার বাহাদুর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সুদী ব্যবস্থা চালু করেছে- তা আদতে ইসলামে নিষিদ্ধ রিবার মধ্যেই পড়ে না। কারণ (তোদের মতে) কুরআনে কেবল “চক্রবৃদ্ধি সুদকে নিষিদ্ধ করা হয়েছে, পক্ষান্তরে ইংরেজ সরকারের আইনে হালালকৃত সুদ “চক্রবৃদ্ধি' নয়; আর দ্বিতীয়ত, ইসলাম নিছক মহাজনী সুদকে নিষিদ্ধ করেছে, বাণিজ্যিক খণের উপর আরোপিত সুদ ইসলামে নিষিদ্ধ নয়। তাদের চত্রুবৃদ্ধি সংক্রান্ত যুক্তির ভ্রান্তি ও অসারতা “চক্রবৃদ্ধি সুদের উপর নিষেধাজ্ঞা শিরোনামে ইতঃপূর্বে আলোচনা করা হয়েছে। তাদের দ্বিতীয় যুক্তিটি সম্পর্কে নিতে পর্যালোচনা করা হলো : মহাজনী সুদ ও বাণিজ্যিক সুদ : ইসলামে কোনটি নিষিদ্ধ? ইসলাম ছ্যর্থহীন ভাষায় সুদকে নিষিদ্ধ করেছে; তাতে মহাজনী সদ ও বাণিজ্যিক সুদের মধ্যে কোনো বিভাজন রেখা টানা হয় নি। তা সত্ত্বেও নব্য ব্যাখ্যাতাদের দাবি, ইসলাম নিছক মহাজনী সুদ (0091) কে নিষিদ্ধ করেছে, বাণিজ্যিক খণের সুদ (105155 00 ০01771161018] 1087) কে নয়। তাদের এ দাবির পেছনে কোনো ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।