ইসলামী বাণিজ্যিক আইনে রিবা'র পরিধি : একটি পর্যালোচনা ৪৯ মালিকী ফিকহের বিখ্যাত ইমাম ইবনুল হাজ্জ আল-ফাসী'র আল-মাদখাল গ্রন্থের “উমর ইবনুল খাত্তাব রা. সেসব লোককে চাবুক মেরে উঠিয়ে দিতেন, যারা (সুদ সংক্রান্ত) বিধি-বিধান না শিখেই বাজারে বসে যেত। তিনি বলতেন, “সুদী কারবার সংক্রান্ত বিধি- বিধান না জেনে আমাদের বাজারে কেউ ব্যবসায় বসতে পারবে না” 1২৪ রিবা আল-ফাযল এ জড়িয়ে পড়ার ছয়টি পদ্ধতি নবী স. রিবা আল-ফাযল সংঘটিত হওয়ার ছয়টি কারবারের কথা উল্লেখ করেছেন। এ তালিকা চূড়ান্ত নয়; বরং এসব উদাহরণের মাধ্যমে নবী স. আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কীভাবে একটি কারবারে রিবা ঢুকে পড়ে ।২৫ ১. ছয়টি বিশেষ পণ্য আদান প্রদানে কম-বেশি করা কিংবা কোনো একটি পণ্য পরিশোধে বিলম্ব করা : আবু সাঈদ আল খুদরী রা. বর্ণিত একটি হাদীসে নবী স, বলেন, “বর্ণ দিয়ে স্বর্ণ, রৌপ্য দিয়ে রৌপ্য, গম দিয়ে গম, যব দিয়ে যব, খেজুর দিয়ে খেজুর ও লবন দিয়ে লবন বিনিময়ের ক্ষেত্রে উভয় পণ্য সমান সমান ও নগদ হতে হবে৷ (এরূপ বিনিময়ের ক্ষেত্রে) যে বেশি প্রদান করে অথবা বেশি গ্রহণ করে- সে (এরূপ করার মাধ্যমে) সুদী কারবারে লিপ্ত হয়। দাতা ও গ্রহীতা উভয়েই সমান (অপরাধী)”।২৬ এ হাদীসে স্পষ্টভাবে ছয়টি পণ্য (স্বর্ণ, রৌপ্য, গম, যব, খেজুর ও লবন) উল্লেখ করে বলা হয়েছে যে, এগুলো বিনিময়ের ক্ষেত্রে উভয় পণ্য সমান সমান ও নগদ হতে হবে। এ নির্দেশ উপরোক্ত ছয়টি পণ্যের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, নাকি অপরাপর পণ্য সামগ্রীর ক্ষেত্রেও প্রয়োগ করা হবে- এ নিয়ে ইসলামী আইনবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে! হানাফী মাযহাবের আইনবিদগণের মতে, এ নির্দেশটি উপরোক্ত ছয়টি পণ্যের বাইরেও এমন প্রত্যেকটি পণ্যের আন্তঃবিনিময়ে প্রযোজ্য হবে, যেগুলো ওজন (933/ 4০181) কিংবা পরিমাপ (4১5 / [£9৪58:6 01 ০৪7901) করে বিক্রি করা হয়।২৭ পক্ষান্তরে শাফিঈ আইনবিদগণ মনে করেন, এ হাদীসের নির্দেশ ২ আবুল হাই কাত্তানী, প্রাণ্ুক্ত ২২৪৪3 098 54৯31 ০১০০ 3 ১১ 3 30 এ ১২৪৪ ০০ 5০০ ০০৯০৪ ১০০৬১৪০৯০95 ১/ -৯৯১ ০৭ ১৬৬৬ ঞঠ ২. এম উমার চাপরা, দ্যা ন্যাচার অব রিবা ইন ইসলাম : দ্যা জানাল অব ইসলামিক ইকোনমিকস এন্ড ফাইন্যান্স, খ. ২, নং ১, জানুয়ারী- জুন ২০০৬, পৃ. ৯-১১ ২৬ ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল মুসাকাত, অনুচ্ছেদ : বাইউস সারফি ওয়া বাইউয যাহাবি বিল ওয়ারাকি নাকৃদান, হাদীস নং-১৫৮৪ ১৬০ ০১৭৩ ০১ 5১০০৩ ১৭০) ১৯৮5 ০] 5 এ ১ বাক এ] 5 ৪ম ৮১৭] ₹1৯০ 45৪ ০৮৮৭] 5 ১১) ৬2০। ৪ 305 3) ১১ ০৬ ১৪৪19 ০১ ২৭ নেইল বি ই বেইলী, দ্যা মোহামেডান ল অব সেইল একোরডিং টু দ্যা ফাতাওয়া আলমগীরী, লন্ডন : স্ীথ, এন্ডার এন্ড কো:, ১৮৫০, পৃ. ১৬৪। ///.10907079071.00)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।