ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী বাণিজ্যিক আইনে রিবা'র পরিধি : একটি পর্যালোচনা ৪৩ উহুদ যুদ্ধে পরাজয়ের অব্যবহিত পরেই সুদের এই নিষেধাজ্ঞা সম্বলিত বিধান নাযিল করা হয়। যেহেতু উক্ত যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ ছিল শক্রবাহিনীকে গুড়িয়ে দেয়ার কাজ সম্পন্ন করার আগেই গনিমতের মাল-এর উপর মনোনিবেশ করা, সেহেতু স্বার্থপরতা, অমানবিকতা ও লোভের প্রধান উৎস সুদের সামনে একটি সুদৃঢ় বাধার প্রাচীর স্থাপনের জন্য মহান আল্লাহ উহুদ যুদ্ধের অব্যবহিত পরের সময়টিকেই বেছে নেন। বিখ্যাত মুফাসসির কাফ্ফাল রহ.-এর মতে, “হতে পারে যুদ্ধে পরাজয়ের পর মুসলিমদের মনে এ চিন্তা উকি দিয়েছিল যে, সুদী ঝণের মাধ্যমে মক্কার মুশরিকরা যে বিপুল পরিমাণ অর্থ লাভ করেছে তা উহুদ যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করার ক্ষেত্রে বেশ কাজে লেগেছে; সুতরাং মুসলিমদেরকেও সুদী কারবারে উঠে পড়ে লাগা উচিত, যাতে তা থেকে অর্জিত লাভ মুশরিক ও অন্যান্য খোদাদ্বোহী শক্তির বিরুদ্ধে ইসলামের লড়াইয়ে ব্যবহার করা যেতে পারে। কুরআনের এ নিষেধাজ্ঞা তাদের এ চিন্তাকে শুধরে দেয় ।”+ অধিকম্ত এর মাধ্যমে ইহুদীদের সাথে নিজেদের অন্তরঙ্গ বন্ধুত্রে ফলে সুদী ঝণের মাধ্যমে বিনা পরিশ্রম ও বিনা ঝুঁকিতে বসে বসে উত্তরোত্তর সম্পদ বৃদ্ধির ইহুদী ফর্মুলা অনুসরণে আগ্রহী কতিপয় ইহুদী-প্রেমিক মুসলিমের চিন্তাধারারও সংশোধন করা হয়েছে। এ নিষেধাজ্ঞার পূর্বের আয়াতগুলোতে এ অন্তর্নিহিত সত্যকে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে যে, মুসলিমদের প্রকৃত সফলতা ও বিজয় দুনিয়ার অবৈধ সম্পদের উপর নির্ভর করে না; বরং তা নির্ভর করে আল্লাহর অনুগ্রহের উপর ভরসা করে তার বিধি-নিষেধ মেনে চলার উপর 1১, উক্ত আয়াতে উল্লিখিত “চক্রবৃদ্ধি' ক্রিয়া বিশেষণটি সুদী কারবার নিষিদ্ধ হওয়ার জন্য অপরিহার্য শর্ত কিনা- এ নিয়ে এখানে একটি প্রশ্ব দেখা দেয়। সরাসরি এ ইস্যু নিয়ে আলোচনা করেছেন তাফসীরবিদ মাহমুদ আলুসী। তিনি বলেন, “সাধারণ সুদের বৈধতা দিয়ে এ নিষেধাজ্ঞাকে সীমিত করার লক্ষ্যে উক্ত আয়াতে এ ক্রিয়া বিশেষণটি ব্যবহৃত হয়নি; বরং এটি ব্যবহৃত হয়েছে তৎকালে প্রচলিত প্রথাকে বুঝানোর জন্য” ।৯ বাংলা ভাষায়ও বিশেষণ সব সময় বিশেষিতকে সীমিত করে না; অনেক ১৮. ফখরদ্দীন রাষী, মাফাতীহুল গায়ব, বৈরূত : দারুল ফিকর, ১৯৮১, খ. ৯, পৃ. ২ ৯ রশীদ রিদা, তাফসীরম্ল মানার, আল-কাহেরা : দারুল মানার, ১৯৪৭, খ. ৪, পৃ. ১২২ ৯. মাহমুদ আলুসী, রুহুল মা 'আনী, বৈরুত : দারু ইহইয়াইত তুরাছিল আরাবী, তা. বি. , খ. ৪, পৃ. ৫৫ ০৪91 8০1০ ০৪ ০৫১০ ১৮০ ৩০৮ ০১৪) 0552 45০ ৪৯] ১৯৪০ ০০৯ ৮৯৬ ০৪ ইমাম আল-কুরতুবী, আল-জামি' লি-আহকামিল কুরআন, বৈরুত : মুয়াসসাসাতুর রিসালাহ, ২০০৬, খ. ৫, পৃ. ৩১১, মুহাম্মদ ইবনু আলী শাওকানী, ফাতহুল কাদীর, আলেকজান্দ্রয়া, ১৯৯৪, খ. ১, পৃ. ৬২২ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।