ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী বাণিজ্যিক আইনে রিবা'র পরিধি : একটি পর্যালোচনা ৪১ অধিকারী" লোকদের সুদী কারবার ছেড়ে দেয়ার জন্য এ বক্তব্যই যথেষ্ট ছিল; তবে সাধারণ লোকদের জন্য কঠোরতর আইনের প্রয়েজনীয়তা রয়েই গিয়েছিল । ছ্িতীয় ধাপ : সুদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করার দায়ে আল্লাহ ইহুদীদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন- মর্মে হুশিয়ারি উচ্চারণ সুদ সংক্রান্ত দ্বিতীয় নির্দেশনা নিয়ে আলোচনার পূর্বে এর এঁতিহাসিক পটভূমির উপর আলোকপাত করা প্রয়োজন । যদিও বর্তমান তাওরাত (12 70187) তার আদি বিশুদ্ধতা সহকারে সংরক্ষিত হয়নি, তারপরও এতে এমন কিছু বাক্যঃ রয়ে গিয়েছে যেখানে ছ্যর্থহীনভাবে সুদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে, “তুমি যদি আমার প্রজাদের মধ্যে তোমাদের স্বজাতীয় কোন দীন দুঃঘীকে টাকা ধার দাও, তবে তার কাছে সুদগ্রাহীর ন্যায় হয়ো না; তোমরা তার উপর সুদ চাপাবে না। যদি তুমি নিজ প্রতিবেশীর বস্ত্র বন্ধক রাখ, তবে সূর্যাস্তের পূর্বে তা ফিরিয়ে দিও; কেননা তা তার একমাত্র আচ্ছাদন, তার গায়ের বস্ত্র; সে কিসে শয়ন করবে আর যদি সে আমার কাছে ক্রন্দন করে, তবে আমি তা শুনব, কেননা আমি কৃপাবান” ।৫ তবে আশ্চর্যজনকভাবে ইহুদী ও অইহুদীর নিকট থেকে সুদ গ্রহণের মধ্যে একটি পার্থক্যরেখা টানা হয়েছে, প্রথমটির নিন্দা করা হলেও দ্বিতীয়টিকে যথারীতি বৈধতা প্রদান করা হয়েছে। বলা হয়েছে, “তুমি সুদের জন্য-হোক তা অর্থ, খাদ্যসামগ্রী বা অন্য কোন কিনছু-কোন ইসরাঈলীয় (ইহুদী) কে ঝণ দিবে না। সুদের জন্য অইহুদীকে খণ দিতে পারো, কিন্তু সুদের জন্য কোন ইহুদীকে খণ দিবে না” ।৬ সুদ সংক্রান্ত পবিত্র কুরআনের দ্বিতীয় আয়াতটি নাযিল হয়েছিল মদীনায়। এ স্তরে মুমিনরা সেই ইহুদী জাতির সংস্পর্শে আসে যাদেরকে মুসা আ. এর মাধ্যমে ইতঃপূর্বে “তাওরাত" নামক বিখ্যাত আইন সংহিতা প্রদান করা হয়েছিল। তাওরাতের মাধ্যমে তাদের অধিকাংশই এ নির্দেশের প্রতি মোটেই কর্ণপাত করেনি। আরবের ইহুদীরা উল্টো গোটা অঞ্চলে সুদের জাল বিস্তার করে গোত্রীয় শাসকদেরকে এক প্রকার বন্দী করে রেখেছিল । এ প্রক্রিয়ায় তারা সর্বত্র নিজেদের অর্থনৈতিক শ্রেষ্ঠত্‌ প্রতিষ্ঠা করে ৪ যাত্রা পুস্তক ২২ : ২৫-২৭; লেবীয় ২৫ : ৩৫-৩৭; দ্বিতীয় বিবরণী ২৩ : ১৯-২০; নেহিমীয় ৫ : ১০- ১১; গীত সংহিতা ১৫ : ৫; মেছাল ২৮ : ৮; ইশাইয়া ২৪ : ১-৩$ যিরমীয় ১৫ : ১০ ও যিহিক্কেল ১৮ : ৭-৯, ১৩, ১৭, ২২:১২ ৫. যাত্রাপুস্তক ২২ : ২৫-৭ ৬. দ্বিতীয় বিবরণ ২৩ : ১৯-২০ ৭. ইহুদীদের এ অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব নিছক আরবেই সীমাবদ্ধ ছিল না; বরং তারা যেখানেই পদার্পণ করেছে সেখানেই ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।