ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৪০ ইসলামী আইন ও বিচার করলেও এদের কোনটিই ইসলামের ন্যায় সুদের নিষেধাজ্ঞার ওপর এতোটা জোর প্রদান করেনি এবং সুশৃড্খল নিয়মের ভিত্তিতে সুদমুক্ত ও স্বতন্ত্র অর্থব্যবস্থা গড়ে তোলার কোন প্রয়াসও চালায়নি। সুদের নিষেধাজ্ঞার উপর অত্যধিক গুরুত্বারোপ করার ফলে ইসলাম “বিশ্বে সুদমুক্ত রাষ্ট্রীয় অর্থনীতির (2০11008] 1০070]7) সর্বাধুনিক ও স্বয়ংসম্পূর্ণ তাত্তিক ভিত্তি বিনির্মাণে সক্ষম হয়েছে।১ রিবা*র নিষেধাজ্ঞার চারটি ধাপ ও পটভূমি আল-কুরআনে আইন প্রণয়নের একটি অনুপম বৈশিষ্ট্য হল কোন কিছু পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ করতে চাইলে প্রথমে কিছু সহজ-সাধ্য বিধানের মাধ্যমে তার মনস্তাত্বিক পরিবেশ তৈরি করা হয়। সুদের নিষেধাজ্ঞার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে; স্থুলমস্তিষ্কের শাসকের ন্যায় হঠাৎ চুড়ান্ত নিষেধাজ্ঞা আরোপ না করে আল- কুরআন এ ক্ষেত্রে চারটি স্বতন্ত্র ধাপ অনুসরণ করেছে। প্রথম ধাপ : সুদী কারবার সম্পদের প্রবৃদ্ধি ঘটায় না মক্কী যুগের আয়াতসমূহে পার্থিব জীবনের প্রকৃতি, পৃথিবীতে মানুষের আগমনের উদ্দেশ্য ও পরকালীন জবাবদিহিতা- এসব তাত্বিক বিষয়ে মানুষের ধারণার পরিশুদ্ধির উপর মনোনিবেশ করা হয়েছে। এগুলোর মাধ্যমে মু'মিনদেরকে আসন্ন কঠোর আইন-কানুন মেনে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে। এ কৌশলের একটি অংশ হিসেবে মক্কী যুগে সদ সংক্রান্ত প্রথম বিধানটি নাযিল করা হয়। মহান আল্লাহ বলেন, স৫) ০০ কা এও এআ ২০ 9১৬ এআ এব কও সি 0০ ০০ শা ও ০৯৮ £ ১ 4455 4: এ] 4৯১ ০১৯১ “মানুষের ধন-সম্পদে তোমাদের ধন-সম্পদ বৃদ্ধি পাবে- এ আশীয় তোমরা সুদে যা কিছু দাও, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় তোমরা যা যাকাত দাও, (তা-ই বৃদ্ধি পেয়ে থাকে)। বস্তুতপক্ষে তারাই দিগুণ লাভ করে।”* এ আয়াতের মাধ্যমে সুদের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয় নি, বরং তাতে জাগতিক লাভের চেয়ে আখিরাতের লাভের কথা উল্লেখ করে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে, কারণ লোকেরা আপাতদৃষ্টিতে দেখতে পাচ্ছিল যে, সুদ গ্রহণের মাধ্যমে তারা নিজেদের সম্পদ বাড়িয়ে নিচ্ছে, পক্ষান্তরে যাকাত প্রদানের ফলে তাদের সম্পদ কমে যাচ্ছে। এ আয়াতে সুদ ও যাকাতের পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহর প্রতি নিখাদ ও সুদৃঢ় ঈমান এবং “মানবীয় হৃদয়ের ২». এ এম ভিসের ওয়েইন ও এলাস্টেইর ম্যাকিন্টস, এ শর্ট রিভিউ অব দ্যা হিস্ট্রিক্যাল ক্রিটিক অব ইউজারি, একাউন্টিং বিজনেস এন্ড ফাইনালিয়াল হিস্ট্রি, খ. ৮, নং ২, ১৯৯৮, পৃ. ১৮৬ «আল-কুরআন, ৩০ : ৩৯ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।