ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ ইসলামী আইন ও বিচার উপসংহার সুকৃক বা ইসলামী বিনিয়োগপত্র একটি আধুনিক পরিভাষা । তবে উমাইয়া ও উসমানী খিলাফতে সমজাতীয় কিছু মালিকানা পত্রের প্রচলনের প্রমাণ পাওয়া যায়। এমনকি হাদীসে শব্দটির প্রয়োগ পরিলক্ষিত হয়। একাধারে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী অর্থপত্র হিসেবে সুকৃকের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য । যা একে একদিকে কনভেনশনাল বন্ড থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অন্যদিকে শেয়ার থেকেও আলাদা করেছে। যে সম্পদকে কেন্দ্র করে সুকৃক ইস্যু করা হয় উক্ত সম্পদ, শরয়ী চুক্তি, বাণিজ্যিক কার্যকলাপ ইত্যাদি: বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুকৃককে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ইসলামী ও কনভেনশনাল সিকিউরিটাইজেশনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, কনভেনশনাল পদ্ধতিতে উসূলযোগ্য খণের বিপরীতে সিকিউরিটিস ইস্যু করা হয়; কিন্তু ইসলামী শরীয়াহ এ জাতীয় লেনদেনের অনুমতি দেয় না বিধায় নির্দিষ্ট সম্পদের বিপরীতে ইসলামী সিকিউরিটিস ইস্যু করা হয়। সুকৃক ইস্যুকরণের প্রতিটি স্তরে নিরবচ্ছিন্রভাবে শরীয়াহ পরিপালন করতে হয়, ফলে ইস্যুকরণ সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষের মধ্যে একটি বৈধ সম্পর্ক তৈরি হয়। পবিত্র কুরআন, সুন্নাহ ও ইসলামী আইনী সূত্র বা ফিকহী কায়িদার ভিত্তিতে সুকৃক ইস্যুকরণের বৈধতা প্রমাণিত হয়। এর ইস্যুকরণ, লেনদেন, পরিসমাপ্তি ও লাভ-ক্ষতি বন্টন প্রতিটি স্তরে পালনীয় ও বর্জনীয় শরীয়াহ নীতিমালা রয়েছে, যার যথাযথ প্রয়োগের মাধ্যমে এটি একটি পরিপূর্ণ শরীয়াহসম্মত বিনিয়োগপত্র হিসেবে পরিগণিত হতে পারে । ///.10907079071.00])

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।