ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৮ ইসলামী আইন ও বিচার নিশ্চয়তা প্রদান এবং সুকৃক ইস্যুকরণের প্রক্রিয়াসমূহের শরীয়াহ পর্যবেক্ষণ করাই মূলত শরীয়াহ উপদেষ্টার প্রধান দায়িত্ব । এ ক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠানের নিজস্ব শরীয়া বোর্ড এ দায়িত্ব পালন করতে পারেন অথবা প্রতিষ্ঠানের বাইরের অন্য কাউকে দায়িত্ব দেয়া যেতে পারে। সুকৃক ইস্যুকরণের কোন প্রক্রিয়া শরীয়াহর সাথে সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা থাকলে তা “শরীয়াহ রিস্ক' হিসেবে বিবেচিত হয়, যা পরবর্তীতে ক্রেডিট রিক্ষের কারণ হয়ে দাড়াতে পারে। ৭. রেটিং এজেন্সি : রেটিং এজেন্সি সুকৃকের স্ট্রাকচার, শর্তাবলি, ইস্যুকারীর আর্থিক রেটিং করে থাকে । ৮. রেগুলেটরি কর্তৃপক্ষ : রেগুলেটরি বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দেশ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কেন্দ্রীয় ব্যাংক, সিফিউরিটিস কমিশন, স্টক এক্সচেঞ্জ ইত্যাদির সংস্থা একক বা যৌথভাবে সুকৃক ইস্যুর ক্ষেত্রে রেগুলেটরি কর্তৃপক্ষ হিসেবে কাজ করে থাকে। ৯. বিনিয়োগকারী : সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগণ সুকুকে বিনিয়োগ করে থাকে। যেমন: ব্যাংক, ইন্সুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড, কর্পোরেশন ইত্যাদি। ফাইনান্সিয়াল প্ল্যানারের মাধ্যমে ব্যক্তি পর্যায়েও সুকৃকে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। ১০. অন্যান্য উপদেষ্টা : সুকৃক ইস্যুর সাথে আরও কিছু উপদেষ্টা জড়িত থাকতে পারে। যেমন সলিসিটরস, রিপোর্টিং একাউন্টেন্ট, আন্ডার-রাইটারস প্রমুখ । সুকৃক ইস্যুকরণে গুরুতুপূর্ণ কার্যাবলি সাধারণত সুকৃক ইস্যুকরণের ক্ষেত্রে যে সব প্রক্রিয়া অবলম্বন করতে হয় তা নিম্নরূপ: *” ১. দার়িতৃ ও ক্ষমতা প্রদান (4210 01 1$18710966) সুকৃক ইস্ুকারী প্রতিষ্ঠান পারস্পরিক সম্মতিক্রমে নির্ধারিত ফি এর বিনিময়ে সংশ্লিষ্ট যে কোন আর্থিক প্রতিষ্ঠানকে প্রধান কার্যনির্বাহী হিসেবে নিয়োগ প্রদানের মাধ্যমে সুকৃক ইস্যু করার ক্ষমতা প্রদান করেন। স্বভাবতই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ থেকে পেশকৃত প্রস্তাবনার ভিত্তিতে প্রধান কার্যনির্বাহী (1,984 /১1:217591) নিয়োগ করা হয়। পেশকৃত প্রস্তাবনায় সাধারণত সুকৃকের কাঠামো, গঠন প্রক্রিয়া, উল্লেখযোগ্য শর্তাবলি ইত্যাদি আলোচনা করা হয়। উল্সেখ্য যে, সুকৃকের চুড়ান্ত কাঠামো, বিস্তারিত শর্ত-শরায়েত সংশ্লিষ্ট সব পক্ষের মতামত সাপেক্ষে নির্ধারণ করা হয় ৷ তবে এ ক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থাও বিশেষভাবে বিবেচনা করা হয়। ০. মোহাম্মদ ইজহার পাওয়ানচেক, সুকৃক ইস্ায়েক্গ প্রসেস, মালয়েশিয়া : ব্যাংক ইসলাম, ২০০৮. ///.10907079071.00)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।