ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সুকুক ইস্যুকরণ ও এতে বিনিয়োগের শরয়ী নীতিমালা ২৫ ৫. বিনিয়োগকারীগণ সিকিউরিটিসের বুক ভ্যালু বা লিখিত মূল্য পরিশোধ করবে। ৬. বিনিয়োগকারীদের থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে এসপিভি অরিজিনেটরকে সংশিষ্ট এসেটের ক্রয়মূল্য পরিশৌধ করবে ।২৫ সম্পদ সমর্থিত ইসলামিক ডেব্ট সিকিউরিটিস ১. অরিজিনেটর ও ইস্যুকরার দায়িত্ব দিয়ে গঠিত এসপিভি এ দু'য়ের মাঝে সংশ্লিষ্ট এসেটের ক্রয়-বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। ২. উক্ত চুক্তি অনুযায়ী অরিজিনেটর সংশ্লিষ্ট সম্পদ তথা শুধুমাত্র শরীরী অথবা আর্থিক ও শরীরীর মিশ্রণে গঠিত সম্পদ 04175101901 97900181৪70 (971016) এসপিভির নিকট হস্তান্তর করবে। ৩. এসপিভি সংশ্লিষ্ট সম্পদ সিকিউরিটাইজ করে বিনিয়োগপত্র ইস্যু করবে যা এসেট- বেকড সিকিউরিটিস নামে পরিচিত। ৪. এ ধাপে এসপিভি সিকিউরিটিসগুলো আগ্রহী বিনিয়োগকারীদের নিকট বিক্রি করবে। ৫. বিনিয়োগকারীগণ সিকিউরিটিসের বুক ভ্যালু বা লিখিত মূল্য পরিশোধ করবে । ৬. বিনিয়োগকারীদের থেকে প্রাপ্ত অর্থ থেকে এসপিভি অরিজিনেটরকে সংশিষ্ট সম্পদের ক্রয়মূল্য পরিশোধ করবে 1২৬ উপর্যুক্ত চিত্রের ব্যাখ্যা থেকে সম্পদ সমর্থত কনভেনশনাল ও ইসলামিক সিকিউরিটিসের মধ্যকার বিদ্যমান পার্থক্য সুস্পষ্ট হলো। প্রথম ক্ষেত্রে সংশ্লিষ্ট এসেট হিসেবে উসূলযোগ্য ঝণ তথা [২০০০1৬৪0195 ব্যবহার করা হয়, অর্থাৎ পূর্বের খণকে সিকিউরিটাইজ করে কম মূল্যে পুনবিক্রি করা হয়। এভাবে একাধিকবার খণের ক্রয়-বিক্রয় হয়ে থাকে, যার ফলে মন্দাসহ অর্থনীতিতে নানাবিধ সংকটের জন্ম হয়। খণপত্রের এ জাতীয় অবাধ লেনদেনই বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মূল কারণ। স্বভাবতই ইসলামী অর্থ আইন এ ধরনের লেনদেনকে অবৈধ ঘোষণা করেছে। অপরদিকে ইসলামী সিকিউরিটাইজেশনের ক্ষেত্রে শরীরী বা প্রকৃত সম্পদকেই সংশ্লিষ্ট সম্পদ হিসেবে ব্যবহার করা হয় এবং উক্ত সম্পদের ঝুঁকি-আয়ের উপর বিনিয়োগপত্রের ঝুঁকি-আয় নির্ভর করে। কখনো প্রয়োজনের তাগিদে প্রকৃত সম্পদের সাথে আর্থিক সম্পদের সংমিশ্রণ করা হয়, তবে এ ক্ষেত্রে আর্থিক সম্পদের পরিমাণ এক-তৃতীয়াংশের বেশি না হওয়ার শর্তারোপ করা হয়। অতএব, নিম্নোক্ত সারণীর মাধ্যমে সম্পদ সমর্থিত কনভেনশনাল ও ইসলামিক সিকিউরিটিসের মধ্যকার বিদ্যমান পার্থক্য তুলে ধরা যায় : ২. "1810, 9. 189 ২৮. 1610, 9. 192 ///.10907079071.00)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।