২৪ ইসলামী আইন ও বিচার মালিকানা হস্তান্তর পূর্বক সত্যিকারার্থে বিক্রি করতে হবে। কারণ সুকৃক বিনিয়োগের লাভ-ক্ষতি সংশ্লিষ্ট এসেট থেকে অর্জিত লাভ-ক্ষতির উপর নির্ভর করবে। উক্ত দু পক্ষের মধ্যে সত্যিকার বিক্রয় চুক্তি ব্যতীত সুকৃকে বিনিয়োগ ইসলামী আইন মোতাবেক বৈধ হবে না, কারণ সে ক্ষেত্রে তা কনভেনশনাল বিনিয়োগপত্রের ন্যায় কোন সম্পদের সংশ্লিষ্টতা ছাড়াই শুধুমাত্র এক টুকরো কাগজের উপর লেনদেন পূর্বক পূর্বনির্ধারিত হারে সুদ বন্টনের সমতুল্য হবে, যা ইসলামী আইনে বৈধ নয়। প্রসঙ্ক্রমে সম্পদ সমর্থিত কনভেনশনাল ডেব্ট সিকিউরিটিস ও সম্পদ সমর্থিত ইসলামী ডেব্ট সিকিউরিটিসের মধ্যে পার্থক্য বর্ণনা প্রয়োজন। উভয় সিকিউরিটিসের এক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হলেও উতয়ের মধ্যে সৃক্ম কিছু পার্থক্য রয়েছে। ে চিত্র ০৩: সম্পদ সমর্থিত সিকিউরিটাইজেশন কাঠামো সম্পদ সমর্থিত কনতেনশনাল ডেবৃট সিকিউরিটিস ১. অরিজিনেটর ও ইস্যু করার দায়িত্ব দিয়ে গঠিত এসপিভির মধ্যে সংশিষ্ট সম্পদের ক্রয়-বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। ২. উক্ত চুক্তি অনুযায়ী অরিজিনেটর সংশ্লিষ্ট সম্পদ তথা উসূলযোগ্য খণের (0২5০061%80155) এসপিভির নিকট হস্তান্তর করবে। ৩. এসপিভি সংশ্লিষ্ট সম্পদ সিকিউরিটাইজ করে বিনিয়োগপত্র ইস্যু করবে যা সম্পদ সমর্থিত সিকিউরিটিস নামে পরিচিত । ৪. এ ধাপে এসপিভি সিকিউরিটি সগুলো আগ্রহী বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে । ২. 110, 9. 189 ///.10907079071.00)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।