ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সুকৃক ইস্যুকরণ ও এতে বিনিয়োগের শরয়ী নীতিমালা ২৩ ০ :9 ৮. চিত্র ০২: সম্পদ সমর্থিত ইসলামী সিকিউরিটাইজেশন মডেল যে সম্পদের বিপরীতে সুকৃক ইস্যু করা হবে অরিজিনেটর তথা মূল ইস্যুকারী উক্ত সম্পদ সুকূক ইস্যু করার লক্ষ্যে গঠিত স্পেশাল কর্তৃপক্ষের (9৮৬) কাছে বিক্রি করবে। স্পেশাল পারপাস ভেহিকেল (১৮৬) বিক্রিত সম্পদের উপর ভিত্তি করে সুকৃক ইস্যু করত বিনিয়োগকারীদের নিকট তা বিক্রি করবে। বিনিয়োগকারীগণ বিনিয়োগপত্র তথা সুকৃকের মূল্য পরিশোধ করবে। সংশিষ্ট বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা থেকে বিনিয়োগকারীদের লভ্যাংশ কটন করা হবে। সুকৃক বিক্রিত মূল্য থেকে অরিজিনেটরকে এসেটের মূল্য পরিশোধ করা হবে। সুকৃক মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রাককালে স্পেশাল পারপাস ভেহিকেল (9৮৬) অরিজিনেটরের নিকট সংশ্লিষ্ট এসেটটি পূর্ব ক্রয়মূল্যের সমপরিমাণ মূল্যে পুনর্বিক্রি করবে। অরিজিনেটর এসেটটির মূল্য বাবদ নগদ অর্থ পরিশোধ করবে । স্পেশাল পারপাস ভেহিকেল (5৮৬) বিনিয়োগকারীদের সুকৃক তথা বিনিয়োগপত্রের মূল্য পরিশোধ করত সুকৃকের পরিসমাপ্তি ঘটাবে । উপর্যুক্ত ভায়াগ্রামটিতে (১) এবং (৫) চিহ্ত রেখা দুটি অরিজিনেটর এবং স্পেশাল , পারপাস ভেহিকেল (5৮৬) এর মধ্যকার সম্পাদিত সংশ্লিষ্ট এসেটের সত্যিকার বিক্রয় চুক্তির প্রতিই দিক নির্দেশনা দিচ্ছে। উল্লেখ্য, সুকৃকের শরীয়া বিধিবদ্ধতা উক্ত দু'পক্ষের মধ্যকার সত্যিকার বিক্রয় চুক্তির উপর নির্ভরশীল । অরিজিনেটর তথা সুকৃক ইস্যুকারী পক্ষ যে এসেটের উপর ভিত্তি করে সুকৃক ইস্যু করবে সর্বপ্রথম তা অবশ্যই ৩, 98100] £১21127 0519, 151217216 হি 1৫0715,105818 ] আয) ::[1005108010121 067106 01700081101) 10 15181010 1781706 (1011), 201 1, 00. 91-94. ///.10907079071.00)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।