ওসিয়্যাত : ইসলামী শরীয়তের আলোকে একটি পর্যালোচনা ১৪৯ কারণ, এ বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশ হলো, ১৯০ 05০%] এ 08১] খ|। এ এ “আল্লাহ কখনও মুমিনদের উপর কাফিরদের কর্তৃত্ব করার অধিকার দেননি ।”১৯ ছ্িতীয়ত : ওসীর দায়িত্ব পালনে অপারগ ব্যক্তিকে যদি ওসী নিযুক্ত করা হয়, তাহলে কাধী তার সাথে অন্য একজনকে নিয়োগ দিবেন । দ্বিতীয়জন প্রথমজনকে ক্রটি- বিচ্যুতি থেকে রক্ষা করবে এবং সহযোগিতা করবে। : যদি দু'জনকে ওসী নিয়োগ করা হয়, তাহলে একজন অপরজনকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবে না এবং কোন পদক্ষেপও গ্রহণ করতে পারবে না। চতুর্থত : মৃত ব্যক্তির ওসিয়্যাত কার্যকর করার এবং তার নিকট অপরের অথবা অপরের নিকট তার প্রাপ্য খণ আদায় করার মত কোন যোগ্য ওয়ারিস বা ওসী নিয়োজিত না থাকলে আদালত এর ব্যবস্থাপনার জন্য ওসী নিয়োগ করতে পারে ।৪০ পঞ্চমত : কোন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে ওসী নিয়োগ করা যাবে না। কারণ অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির সম্পদ রক্ষণাবেক্ষণের যোগ্যতা নেই। বরং তার হাতে সম্পদ ন্যস্ত করলে, সে তা নষ্ট করে ফেলতে পারে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, ১94 5211945518) ০ শন 08 “যখন তাদের মধ্যে বিচার-বুদ্ধির ক্ষমতা খুঁজে পাবে, তখন তাদের সম্পদ তাদের কাছে প্রত্যর্পণ কর।”৪১ উপসংহার ওসিয়্যাত পুণ্যলাভের একটি উপায়। ইসলামে ওসিয়্যাত কেবল বৈধই নয়, বরং এটি একটি প্রশংসনীয় কাজ। ইসলামের প্রাথমিক যুগে ওসিয়্যাত একটি অত্যাবশ্যকীয় ইবাদত ছিলো, যদিও পরবর্তীতে মীরাসের আয়াত অবতীর্ণের ফলে সে বিধান রহিত হয়ে গেছে। ওসিয়্যাত এমন একটি কাজ যা দ্বারা নিজের প্রিয় সঞ্চয়কে নিজের পছন্দনীয় কাজে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা যায়। মানুষকে যেহেতু মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে, সেহেতু তাকে মৃত্যুর সময় এমন কিছু কাজ করে যাওয়া উচিত, যার দ্বারা সমাজের মানুষ উপকৃত হয় এবং পরকালে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামীনের নিকট যা মুক্তির ওসীলা হিসেবে বিবেচিত হয়। সমাজের বিত্তশালীদের পরকালীন মুক্তির ব্যবস্থা এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ওসিয়্যাত একটি গুরুতৃপূর্ণ ইবাদত । তাই নিজের পরকালীন মুক্তি এবং সমাজের সার্বিক উন্নতির জন্য সকলের নিজের সাধ্য এবং ক্ষমতা অনুসারে ওসিয়্যাত করা উচিত। ০* আল কুরআন, ৪ : ১৪১ ৪০. গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলাম আইন, প্রাগুক্ত, পৃ. ৭৪০ ৯ আল কুরআন, ৪ : ৬ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।