১৪৮ ইসলামী আইন ও বিচার ২. অনুরূপ ওসিয়্যাতকৃত বন্তর মধ্যে কিছুর সংযোজন, যা দ্বারা মূলবস্তর মাঝে পরিবর্তন সাধন হয় এবং এ অতিরিক্ত বস্তু ব্যতীত মূলবস্তুটি প্রদান করা সম্ভবপর না হয়, এরূপ সংযোজন করা প্রত্যাহার বলে গণ্য হবে। . ৩. ওসিয়্যাতকৃত বস্তুর মাঝে এমন কোন পদক্ষেপ, যা দ্বারা মালিকানা নিঃশেষ হয়ে যায়, তাও প্রত্যাহার হিসেবে ধর্তব্য হবে । ওসিয়্যাতের অনুকূলে সাক্ষ্য মৃত ব্যক্তির ওয়ারিসগণ ওসিয়্যাত অস্বীকার করলে তা প্রমাণের জন্য দুই জন সাক্ষীর সাক্ষ্য পেশ করতে হবে। মত. বিরোধের ক্ষেত্রে ওসিয়্যাত প্রতিষ্ঠিত করার জন্য সাক্ষীর প্রয়োজন, দুইজন লোক যদি সাক্ষ্য দেয় যে, অমুক ব্যক্তি অমুক ব্যক্তির অনুকূলে এই জিনিসের ওসিয়্যাত করেছে, এবং মূসা লাহুও (যার জন্য ওসিয়্যাত করা হয়েছে) এর দাবী করে তবে ওসিয়্যাত প্রমাণিত হবে । আল্লাহ তাআলা বলেন, 15০০০1৯০৪ বু ০৯:০৪ ৩৭ ০০১৪ ক সান ৪৪ ০ 22425140048 ০৮১ ০15০০ 3075০ ০১9০ “হে মুমিনগণ! তোমাদের কারও যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়্যাত করার সময় তোমাদের মধ্য হতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে, তোমরা সফরে থাকলে এবং তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্য লোকদের (অমুসলিমদের) মধ্য হতে দুইজন সাক্ষী মনোনীত করবে” ।*? ' ওসিয়্যাতনামার সত্যতা সাব্যস্ত হলেই তা গ্রহণযোগ্য হবে এবং সাক্ষ্য হলো এর প্রমাণ স্বরূপ । ওসী নিয়োগ ও ওসীর যোগ্যতা ওসিয়্যাতকারী ব্যক্তি তার কৃত ওসিয়্যাত সম্পাদন করার দায়িত্ব যার উপর ন্যস্ত করে শরীয়তের পরিভাষায় তাকে ওসী বলা হয়। যে কোন বিশ্বস্ত, মুসলিম, বালিগ ও সুস্থবুদ্ধির অধিকারী নারী বা পুরুষকে ওসী নিয়োগ করা যায়। তারা ওসিয়্যাতকারীর আত্মীয় হোক বা না হোক, তবে কোন অমুসলিমকে ওসী নিয়োগ করা বৈধ নয়।* নিম ওসীর যোগ্যতা ও ওসী নিয়োগ সংশ্লিষ্ট কিছু বিষয় বর্ণনা করা হলো :- প্রথমত : কোন অমুসলিম ব্যক্তি ওসী হতে পারে না। ও মাওলানা উবায়দুল হক ও অন্যান্য সম্পাদিত, ফাতাওয়া ও মাসাইল, প্রাগুক্ত, পৃ. ৪৮১ ৩. আল কুরআন, ৫ : ১০৬ *৮. গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলামী আইন, প্রাশুক্ত, পৃ. ৭৪০ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।