ওসিয়্যাত : ইসলামী শরীয়তের আলোকে একটি পর্যালোচনা ১৪৭ কিন্তু যদি বলে- গো এও ০১১০] ০১এ “আমার সম্পদে অমুক ব্যক্তির এক হাজার টাকা রয়েছে”, তবে তা স্বীকারোক্তি হবে ।০৪ ' আবার কেউ যদি বলে- 0১ ১৯৯ 015 “আমার এই বাড়িটি অমুকের', এ ক্ষেত্রে যদি ওসিয়্যাত জ্ঞাপক কথার উল্লেখ না থাকে এবং আমার মৃত্যুর পর এ কথা না বলে, তবে তা দান হিসেবে ধর্তব্য হবে। যদি এ দানকারী ব্যক্তির জীবদ্দশায় এ ব্যক্তি তা দখল করে নেয়, তবে তা সহীহ হবে। কিন্তু দানকারী ব্যক্তির ওফাতের পর দানের এ কথা বাতিল হয়ে যাবে । কোন অসুস্থ ব্যক্তি যদি অপরকে বলে “তুমি আমার খণ-পরিশোধ কর", তবে সে ব্যক্তি ওসী হবে। যদি কেউ সুস্থ অথবা অসুস্থ অবস্থায় বলে, “যদি আমার কোন কিছু হয় তবে অমুক ব্যক্তি এত পাবে", তাহলে তা ওসিয়্যাত হিসেবে ধর্তব্য হবে। ওসিয়্যাত প্রত্যাহার করণ ওসিয়্যাতকারীর জন্য ওসিয়্যাত প্রত্যাহার করা ইসলামী আইনে বৈধ। কেননা এটা হলো স্বেচ্ছা দান। যা এখনো পূর্ণতা লাভ করেনি। সুতরাং তা থেকে ফিরে আসা জায়িয হবে। হিবার ক্ষেত্রে যেমন হয়ে থাকে । তা ছাড়া আরেকটি কারণ এই যে, ওসিয়্যাত প্রাপ্ত ব্যক্তির ওসিয়্যাত করুল করার বিষয়টি ওসিয়্যাতকারীর মৃত্যুর উপর নির্ভর করে। আর ইজাব বা প্রস্তাব কবুল করার আগে তা বাতিল করা যায়। বিক্রয়ের ক্ষেত্রে যেমন হয়ে থাকে | ওসিয়্যাতকারী সুস্পষ্ট কথা অথবা কার্যকলাপের মাধ্যমে ওসিয়্যাত প্রত্যাহার করতে পারে। কথার মাধ্যমে প্রত্যাহার হলো যেমন ওসিয়্যাতকারী বলল, “আমি অমুক জিনিস অমুক ব্যক্তির জন্য ওসিয়্যাত করে ছিলাম। এখন অমুক ব্যক্তির পরিবর্তে অমুক ব্যক্তির জন্য ওসিয়্যাত করলাম ।” আর কাজের মাধ্যমে প্রত্যাহার হলো যেমন, কোন ব্যক্তি অপর ব্যক্তির অনুকূলে একটি মূল্যবান গাছের ওসিয়্যাত করলো। পরবর্তীতে সে এ গাছ কেটে নিজের গৃহ নির্মাণের কাজে ব্যবহার করল, এমতাবস্থায় তার ওসিয়্যাত প্রত্যাহার হয়ে গেল। ওসিয়্যাত প্রত্যাহারের ব্যাপারে তিনটি মূলনীতি রয়েছে । যথা- ১. অপরের মালিকানাধীন কোন বস্ততে যে ধরনের পরিবর্তন-পরিবর্ধন করলে মালিকের মালিকানা নিঃশেষ হয়ে যায়, ওসিয়্যাতকারী ব্যক্তি সে ধরনের কোন পরিবর্তন করলে সে তার ওসিয়্যাত প্রত্যাহার করেছে বলে গণ্য হবে। প্রাগুক্ত, পৃ. ৫৭ ০. বুরহান উদ্দীন আলী ইবন আবুবকর আল মারগীনানী, আল হিদায়া, প্রাগুক্ত, পৃ. ৫২২ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।