ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ ইসলামী আইন ও বিচার পৃথক করে তবুও ওসিয়্যাত বাতিল হবে না, বরং অবশিষ্ট সম্পদের এক- তৃতীয়াংশে তা প্রযোজ্য হবে। চার : এমন ওসিয়্যাত যা কাজের মাধ্যমে প্রত্যাহার করা যায়। কিন্তু কথার মাধ্যমে প্রত্যাহার করা যায় না। যেমন- কেউ শর্ত সাপেক্ষে কোন গোলামকে বলল, আমার মৃত্যুর পর তুমি আযাদ । এই ক্ষেত্রে এই গোলাম বিক্রয় করে দিলে ওসিয়্যাত বাতিল হয়ে যাবে । কোন কথা দ্বারা বাতিল করা যাবে না।২ শরীয়তের দৃষ্টিতে ওসিয়্যাত ওসিয়্যাত কয়েক ধরনের হতে পারে । যেমন_ ওয়াজিব : যথা গচ্ছিত রাখা সম্পদ ফিরিয়ে দেওয়ার ওসিয়্যাত, অজ্ঞাত খণ পরিশোধের ওসিয়্যাত, ছুটে যাওয়া সিয়ামের ফিদয়া ও কাফফারা আদায়ের ওসিয়্যাত।২৪ মুবাহ: যেমন- আত্মীয় ও অপরিচিত বিস্তবান লোকদের জন্য ওসিয়্যাত। এ ধরনের ওসিয়্যাত বৈধ । মাকরূহ : যেমন- এমন চরিত্রহীন ও অসৎ লোকদের জন্য ওসিয়্যাত করা যেখানে অধিক সম্ভাবনা থাকে যে, সে ব্যক্তি এ অর্থ খারাপ কাজে ব্যয় করবে। তাহলে সে ওসিয়্যাত মাকরূহ। ওসিয়্যাত যথার্থ ও বৈধ হওয়ার জন্য এর উদ্দেশ্য অবশ্যই শরীয়ত সম্মত হতে হবে। শরীয়ত বিরোধী কোন উদ্দেশ্যে ওসিয়্যাত করা বৈধ নয়। অবৈধ উদ্দেশ্যে ওসিয়্যাত করলে তা কার্যকর হবে না। বরং বাতিল বলে গণ্য হবে ।২৫ 03৯5 9। এল 1992 33 এও ১য় ঞ519৩ “সৎকর্ম ও তাকওয়াঁয় তোমরা পরস্পর সহযোগিতা করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করবে না।”২৬ মুস্তাহাব : উপর্যুক্ত তিন ধরনের ওসিয়্যাত ছাড়া যাবতীয় ওসিয়্যাত মুস্তাহাব । ফকীহগণ কুরআন, হাদীস ও উম্মাতের ইজমার ভিত্তিতে ওসিয়্যাতের কল্যাণের দিকটি বিবেচনা করে ওসিয়্যাতকারীর যাকাত, রোযা, হজ্জ ও অনুরূপ অত্যাবশ্যকীয় কর্তব্য অপূর্ণ না থাকার শর্তে এই মুসতাহাব ওসিয়্যাতকে অনুমোদন দিয়েছেন। ২. প্রাগুক্ত, পৃ. ৫৬ ২. মাওলানা উবায়দুল হক ও অন্যান্য সম্পাদিত, ফাতাওয়া ও মাসাইল, প্রাগুক্ত, পৃ. ৪৮০ ২. গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলামী আইন, প্রাণ্ুক্ত, পৃ. ৭২৮ ২, আল কুরআন, ৫ : ২ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।