ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ওসিয়্যাত : ইসলামী শরীয়তের আলোকে একটি পর্যালোচনা ১৪৩ আর দ্বিতীয়টির যুক্তি এই যে, যিম্মাচুক্তির মাধ্যমে মুআমালাতের লেনদেনের ক্ষেত্রে তারা মুসলিমদের সমান হয়ে পড়েছে। এ কারণেই জীবদ্দশায় উভয়পক্ষ হতে স্বেচ্ছাদান বৈধ রয়েছে। সুতরাং মৃত্যুর পরও তাই হবে। ৭. যদি কোন ব্যক্তি একাধিক ওসিয়্যাত করে তাহলে দেখতে হবে যে, ওসিয়্যাতসমূহের সমষ্টি মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি, না সমান সমান। যদি ওসিয়্যাতসমূহের সমষ্টি এক-তৃতীয়াংশ হয়, তাহলে তা ওসিয়্যাতকৃত ব্যক্তিদের মধ্যে বন্টন করে দিতে হবে। তবে কোন অবস্থাতেই এক তৃতীয়াংশের বেশি সম্পদের ওসিয়্যাত করা যাবে না। হাদীসে এসেছে- “এক ব্যক্তি রাসূলুল্লাহ স. এর কাছে জানতে চাইলো, আমি কি আমার পুরো সম্পত্তি ওসিয়্যাত করতে পারব? উত্তরে রাসূলুল্লাহ স. বললেন, না। তারপর আবার বললো, অর্ধেক সম্পত্তি ওসিয়্যাত করতে পারব? রাসূলুল্লাহ স. বললেন, না। তারপর আবার বললো, আমি কি এক-তৃতীয়াংশ সম্পত্তি ওসিয়্যাত করতে পারব? উত্তরে রাসূলুল্লাহ স. বললেন, হ্যা। এক-তৃতীয়াংশই অনেক ।”২, ওসিয়্যাতের প্রকারভেদ ওসিয়্যাত চার প্রকার । যথা : এক : এমন ওসিয়্যাত যা কথা এবং কাজ উভয়ভাবে প্রত্যাহার করা যায়। যেমন- কথার মাধ্যমে প্রত্যাহার যথা- এ কথা বলা যে, আমি ওসিয়্যাত প্রত্যাহার করলাম। কাজের মাধ্যমে প্রত্যাহার যথা- ওসিয়্যাতকৃত বস্তুটি বিক্রয় বা অন্য কোনভাবে আপন মালিকানা থেকে বের করে দেওয়া । দুই : এমন ওসিয়্যাত, যা কথা বা কাজ কোন প্রকারেই প্রত্যাহার করা যায় না। যেমন_ কেউ আপন গোলামকে শর্তহীনভাবে বলল, আমার মৃত্যুর পর তুমি আযাদ ও মুক্ত। এ অবস্থায় কোনভাবেই তার এ কথা প্রত্যাহার করা যাবে না ।২২ তিন : এমন ওসিয়্যাত, যা কথার দ্বারা প্রত্যাহার করা যায় কিন্ত কাজের মাধ্যমে প্রত্যাহার করা যায় না। যেমন- কারো জন্য এক-তৃতীয়াংশ বা এক-চতুর্াংশ সম্পদের ওসিয়্যাত করা । এক্ষেত্রে কথার মাধ্যমে ওসিয়্যাত প্রত্যাহার করা যায়। কাজের মাধ্যমে করা যায় না, সে যদি মূল সম্পদ থেকে এক-তৃতীয়াংশ ২. ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল-ওসিয়্যাহ, অনুচ্ছেদ : আল-ওসিয়্যাতু বিছ-ছুলুছ, কায়রো : দারুল হাদীস, ১৯৯৭ তরি খ. ৩, পৃ. ১০৫, হাদীস নং-১৬২৮ 0৪ 4৫ একে ০৩ এ 2434৮ | ০ ভঞ ০৪০ এও এ ৬৪ ৯০৬ ০৯০৮৮ .« 2৯৫ ৬1১০৯ 0৪ এর 4৪ ৫১৮ এও ০1558585 ২. সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত, ০০০০৪০০৪ ইসলামিক ফাউন্ডেশন, ২০০৫, পৃ. ৫৬ ///.10707079071.00)

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।