ওসিয়্যাত : ইসলামী শরীয়তের আলোকে একটি পর্যালোচনা ১৪১ ২. যেহেতু মানুষের মৃত্যুর পর ওসিয়্যাত কার্যকর করার পূর্বে খণ পরিশোধ করতে হয়, এ জন্য ওসিয়্যাতকৃত বস্তু খণগ্রস্ত সম্পদের অন্তর্ভুক্ত হতে পারে না। কেননা দুটি প্রয়োজনের মধ্যে অধিকতর গুরুত্পূর্ণ হওয়ার কারণে খণের বিষয়টি ওসিয়্যাতের চেয়ে অগ্রবর্তী হবে। খণ পরিশোধ করা হলো ফরজ আর ওসিয়্যাত হলো স্বেচ্ছাদান, আর সব সময় পর্যায়ক্রমে অধিকতর গুরুতৃপূর্ণ বিষয় দ্বারাই কাজ শুরু করা হয়।১১ কাজেই খণগ্রস্ত সম্পদের ওসিয়্যাত সিদ্ধ নয় । ৩. যার জন্য ওসিয়্যাত করা হবে সে ওসিয়্যাতের সময় জীবিত থাকতে হবে। চাই সে প্রকৃত পক্ষে জীবিত হোক অথবা জীবিতের হুকুমে হোক। সুতরাং মাতৃগর্ভের যে সন্তান এখনো রহ প্রাপ্ত হয়নি, তার জন্য ওসিয়্যাত করা যাবে ।৯ এ ক্ষেত্রে ওসিয়্যাতের সময় মাতৃগর্ভে সন্তানের অস্তিত্ব প্রতীয়মান হতে হবে এবং ওসিয়্যাত সম্পাদনের ছয় মাসের মধ্যে ভূমিষ্ট হতে হবে। এই সময় অতিবাহিত হওয়ার পর সন্তান জনুগ্রহণ করলে তার অনুকূলে কৃত ওসিয়্যাত কার্যকর হবে না।” 8. যার জন্য ওসিয়্যাত করা হবে, ওসিয়্যাতকারীর মৃত্যুর সময় সে তার ওয়ারিস হতে পারবে না। অবশ্য এ শর্তটি তখনই প্রযোজ্য হবে, যখন ওসিয়্যাতকারীর অন্য কোন ওয়ারিস বিদ্যমান থাকে৷ অন্য কোন ওয়ারিস না থাকলে সং্রিষ্ট ব্যক্তি ওয়ারিস হলেও তার জন্য ওসিয়্যাত করা যাবে। রাসূলুল্লাহ স. বিদায় হজ্জের ভাষণে বলেন, ওয়ারিসগণের জন্য কোন ওসিয়্যাত নেই ।”১ ওয়ারিস বিশেষের অনুকূলে ওসিয়্যাত করা হলে অপরাপর ওয়ারিসের স্বার্থহানি ঘটতে পারে। এর ফলে তাদের মধ্যে বিভেদ ও সম্পর্কচ্ছেদ ঘটবে। অথচ উভয়টিই হারাম। আল্লাহ তাআলা বলেন, এুঝ। ১) আও “ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অন্যায় 1”১৫ এ ছাড়াও রাসূলুল্লাহ স. বলেন, “কোন একজন নারী বা পুরুষ আল্লাহর সন্তুষ্টির জন্য ষাট বছর আমল করল। অতঃপর যখন মৃত্যু উপস্থিত হলো তখন তারা ওসিয়্যাতের ক্ষেত্রে অন্যের অনিষ্ট করলো। তাহলে উভয়ের জন্য জাহান্নাম প্রাগুক্ত, পৃ. ৫১৯, ৫২০ মাওলানা উবায়দুল হক ও অন্যান্য সম্পাদিত, ফাতাওয়া ও মাসাইল, প্রাপ্তক্ত, পৃ. ৪৭৯ গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলামী আইন, প্রাণ, পৃ. ৭৩৬ ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায় : আল-ওসায়া, অনুচ্ছেদ : মা জাআ লা ওসিয়্যাতা লি-ওয়াররাছ, কায়রো : দারুল হাদীস, তা.বি., খ. ৪, পৃ. ৪৩৩, হাদীস নং-২১২০; হাদীসটির সনদ সহীহ (০), দাসী আল-আলবনী, ০5577 হরির ০৭৫০১৪৭০৪৪৫ এর টি আল কুরআন, ২ : ২১৭ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।