১৪০ ইসলামী আইন ও বিচার “ফাতাওয়া ও মাসাইল" গ্রন্থে রয়েছে, ওসিয়্যাত শব্দের অর্থ কোন কাজের অঙ্গীকার গ্রহণ করা, নির্দেশ প্রদান করা ।৫ ওসিয়্যাত-এর পারিভাষিক অর্থ ইসলামী শরীয়তের পরিভাষায় ওসিয়্যাত বলা হয়, “কাউকে বিনিময়বিহীন কোন কিছুর মালিক বানানো, যা ওসিয়্যাতকারী ব্যক্তির মৃত্যুর পর কার্যকর হবে।”১ “বিধিবদ্ধ ইসলামী আইন" গ্রন্থে বলা হয়েছে, কোন ব্যক্তি তার সম্পত্তি বা এর আয় তার মৃত্যুর পর হতে চিরকালের জন্য অথবা নির্দিষ্ট মেয়াদের জন্য অপর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনরূপ বিনিময় ছাড়াই হস্তান্তর করাকে ওসিয়্যাত বলে।” “ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা গ্রন্থে রয়েছে, কোন বস্তু কিংবা তার মুনাফা সম্পর্কে বলে দেয়া অথবা লিখে দেয়া যে, আমার মৃত্যুর পর এটা অমুকের হবে। ইসলামী অনুশাসনে এরূপ অনুরোধকে ওসিয়্যাত বলা হয়।” ওসিয়্যাতকারীকে ফিক্হ শাস্ত্রের পরিভাষায় “মূসী' (৬০৯, ও বন্ত্রকে “মূসা বিহি' (43 ৬০০) এবং যার অনুকূলে ওসিয়্যাত করা হয়, তাকে “মূসা লাহু' (এ ০৬) এবং ওসিয়্যাতকারী ওসিয়্যাতকৃত সম্পত্তি পরিচালনার জন্য প্রতিনিধি হিসাবে যাকে নিযুক্ত করে তাকে “ওসী? (৬০3) বলে ।” ওসিয়্যাতের শর্তাবলী ইসলামী শরীয়তে ওসিয়্যাত কার্ধকর করার জন্য কিছু শর্ত রয়েছে। ওসিয্যাত সংক্রান্ত শর্তাবলী নিম্নে বর্ণনা করা হলো- ১. ওসিয়্যাতকারী ব্যক্তি বিনিময়বিহীন দান করার অধিকারী হতে হবে। সুতরাং শিশু বা উন্মাদের ওসিয়্যাত কার্যকর হবে না। শিশু বা উন্মাদের ওসিয়্যাত কার্যকর না হওয়ার ক্ষেত্রে যুক্তি এই যে, ওসিয়্যাত হচ্ছে স্বেচ্ছাদান আর শিশু শ্বেচ্ছাদানের উপযুক্ত নয়। তাছাড়া শিশুর বক্তব্য অবশ্য সাব্যস্তকারী নয়। অথচ তার ওসিয়্যাতকে সিদ্ধতা দানের অর্থ হলো তার বক্তব্যকে অবশ্য সাব্যস্তকারী বলে সিদ্ধান্ত দেয়া।১* * গাজী শামছ্ুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলামী আইন, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন, ১৯৯৫, খ. ১, পৃ. ৭২৩ ৫. মাওলানা উবায়দুল হক ও অন্যান্য সম্পাদিত, ফাতাওয়া ও মাসাইল, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন, ২০০১, খ. ৬, পৃ. ৪৭৯ ৬. প্রাগুক্ত, পৃ. ৪৭৯ ৯. গাজী শামছ্ুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলামী আইন, প্রাগুক্ত, পৃ.৭২৩ ৮... মাওলানা হিফজুর রহমান, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, অনুবাদ : মওলানা আবদুল আউয়াল, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন, ২০০০, পৃ ২৯৮ * গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলামী আইন, প্রাণুক্ত, পৃ.৭২৩ ১. বুরহান উদ্দীন আলী ইবন আবুবকর আল মারগীনানী, আল হিদায়া, অনুবাদ : মাওলানা আবু তাহের মেছবাহ ও মাওলানা ইসহাক ফরিদী, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন, ২০০১, খ.৪, পৃ.৫২০ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।