১৩৮ ইসলামী আইন ও বিচার পক্ষান্তরে উমর রা.-এর শাসনামলে বিচার ব্যবস্থায় ছিল সুস্পষ্ট ও ক্রটিমুক্ত আইন- কানুন, নিরপেক্ষ বিচার প্রক্রিয়া, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার প্রাপ্তি। বিচারকদের আল্লাহর নিকট ও জনগণের নিকট জবাবদিহিতার ভয় কাজ করত। ইসলামী বিধান অনুযায়ী বিচার ফায়সালা করার ফলে রাষ্ট্রের সকল জনগণ পেত ন্যায় বিচার, সুরক্ষিত ছিল তাদের মৌলিক অধিকার। সে সময়ে ছিল না কোন দুর্নীতি, স্বজনগ্রীতি ও রাজনৈতিক প্রভাব প্রবাহমান ছিল শান্তির সুশীতল বাতাস। উপসংহার বর্তমান সমাজ ও রাষ্ট্রীয় জীবনে যে বিষয়টি সবচেয়ে বেশী প্রয়োজন, তা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা । ন্যায়বিচার হলো শান্তির চাবিকাঠি । ০ )950০9 [০ 068০০ “ন্যায়বিচার নেই তো শান্তি নেই'। আজকের বিশ্বে অশান্তি, ব্যাপক খুন-খারাবী ও হানাহানির অন্যতম প্রধান কারণ ন্যায়বিচার না থাকা । গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অনেক ক্ষেত্রে সরকারী ও বিরোধী দলের মধ্যে বিরোধেরকারণে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে। ফলে নিরপরাধ মানুষ নির্যাতিত ও সাজাপ্রাপ্ত হয়। মানুষ হক কথা বলতে ভয় পায়। এর ফলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে যায়। বর্তমান দ্রব্যের দাম বৃদ্ধি, চিহ্নিত সন্ত্রাসীর-অপরাধীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো, বিনা বিচারে প্রতিপক্ষকে হত্যার প্ররোচণা, শ্নীলতা হারিয়ে অনেক তরুণী আর দিনের আলোয় মুখ দেখতে চায় না। এসিডদগ্ধা নারীর মুখে তার ঝলসানো স্বপ্রগুলো ঢাকা পড়ে থাকে । অধিকাংশ ক্ষেত্রে এসব অপরাধের কোন বিচার হয় না। বিচারের দাবিতে ক্রান্ত-পরিশ্রান্ত হয়ে এক সময় তা অদৃশ্য হয়ে যায়। সুশাসন ও ন্যায়বিচার আজকের সমাজে ডুমুরের ফুল। সভা-সেমিনার, মিটিং-সিটিংয়ে শুধু মৌখিক কিছু নিন্দা প্রস্তাব জানানো, মুখরোচক কিছু বক্তব্য । টাকা দিয়ে বিচারের রায় নিজের মত করিয়ে নেয়া, টাকার বিনিময়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে মুক্তি দেয়া, টাকা দিয়ে সত্যকে মিথ্যা, আর মিথ্যাকে সত্যে পরিণত করা বর্তমান বিশ্বে কোন ব্যাপারই না। আমাদের দেশে অনেক আইন আছে কিন্ত প্রায় ক্ষেত্রেই এসব আইনের সুষ্ঠু বাস্তবায়ন নেই। এজন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় আজকের পৃথিবীতে উমরের আদর্শের বাস্তবায়ন খুববেশী প্রয়োজন । যেখানে থাকবে না কোন রেষারেষি, হিংসা-বিদ্বেষ, খুন, ধর্ষণ, নারী নির্বিঘ্নে পথ চলতে পারবে, কোন বখাটে তার দিকে চোখ তুলে তাকিয়ে দেখার সাহস করবে না। ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।