ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

উমর ইবনুল খাত্তাব রা.-এর আমলে বিচার ব্যবস্থা ১৩৭ একবার প্রকাশ্য জনসভায় এক ব্যক্তি খলীফা উমর রা.-এর নিকট মামলা দায়ের করল যে, এক কর্মচারি অহেতুক আমাকে একশত বেত্রাঘাত করেছে। এরপর উমর রা. এ মর্মে নির্দেশ দিলেন যে, এই জনসভায় উক্ত কর্মচারিকে তুমি একশত বেত্রাঘাত করে প্রতিশোধ নাও। এরূপ কঠোর নির্দেশ শুনে আমর ইবনুল আস রা. দাড়িয়ে বললেন, এহেন অবস্থায় কর্মচারিদের মাঝে অসন্তোষ দেখা দিবে । জবাবে উমর রা.বললেন, তাই বলে তো আমি দোষী ব্যক্তিকে শাস্তিদান থেকে বিরত থাকতে পারি না। অতঃপর আমর ইবুনল আস রা. অনুরোধ করে প্রত্যেকটি বেত্রাঘাতের পরিবর্তে দুটি করে স্বর্ণমুদ্রা দিয়ে বাদীকে সন্তুষ্ট করেন ।*৮ উমর রা. পুরুষদেরকে নারীদের সাথে অবাধে ঘোরাফেরা করতে নিষেধ করেছিলেন। এক ব্যক্তিকে মহিলাদের সাথে নামায পড়তে দেখে তাকে চাবুক লাগালেন। সে বলল, “আল্লাহর শপথ! এটি যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে আপনি আমার প্রতি জুলুম করলেন। আর যদি আমি মন্দ কাজ করে থাকি তাহলে আপনি এর আগে আমাকে তা জানান নি।” তিনি বললেন, “তুমি কি আমার নসীহত করার সময় উপস্থিত ছিলে না?” সে বলল, না। উমর রা. তার সামনে চাবুকটি রেখে বললেন, “আমার কাছ থেকে প্রতিশোধ নাও।” সে বলল, “আজ নিচ্ছি না।” তিনি বললেন, “বেশ তাহলে ক্ষমা করে দাও।” সে বলল, “ক্ষমাও করছি না।” অতঃপর উভয়ই একে অপরের থেকে আলাদা হয়ে গেলেন। পরদিন সাক্ষাত করে সে উমর রা.-কে মলিন চেহারায় দেখতে পেল। সে বলল, হে আমীরুল মুমিনীন! সম্ভবত আমার কথায় আপনি বিব্রতবোধ করছেন? তিনি বললেন, হ্যা। সে বলল, “আমি আল্লাহ্‌কে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি।”** অনুরূপভাবে উমর রা.-এর ন্যায়বিচারের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে, কলেবর বৃদ্ধির আশংকায় এখানে সবগুলো বর্ণনা করা সম্ভব হচ্ছে না। প্রচলিত বিচার ব্যবস্থা বনাম উমর রা.-এর বিচার ব্যবস্থা বর্তমান বিচারব্যবস্থা ও উমর রা.-এর বিচারব্যবস্থার মাঝে তুলনামূলক পর্যালোচনা করলে দেখা যায় যে, বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থায় আইন কাঠামোয় অন্বচ্ছতা, প্রভাব এবং বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের কর্তৃতৃসহ অসংখ্য জঞ্জাল আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে। ফলে অনেক ক্ষেত্রে জনগণ ন্যায়বিচারের পরিবর্তে জুলুমের শিকার এবং বঞ্চিত হচ্ছে। হত্যার অপরাধীও খালাস পেয়ে যায় সহজেই; আবার নিরপরাধ ব্যক্তি বছরের পর বছর কারান্তরীণ হয়ে নির্যাতিত হয়। ৪৮. আল্লামা শিবলী নোমানী, আল-ফারণ্ক, ঢাকা : এমদাদিয়া পুস্তকালয়, ২০০২, পৃ. ১২৭ * আল-মাওয়ারদী, আল-আহকামুস সুলতানিয়া, উদ্দু অনু. পৃ.২২৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।