১৩৬ ইসলামী আইন ও বিচার ছেলেকে মদীনায় ডেকে পাঠালেন এবং যথাযথ বিচারের পর ফরিয়াদীর ছেলেকে দিয়ে প্রকাশ্যে প্রতিশোধ গ্রহণ করালেন এবং সতর্ক বাণী উচ্চারণ করলেন, “তুমি কবে থেকে মানুষকে গোলাম বানাতে শুরু করলে? অথচ তারা তাদের মায়ের পেট থেকে স্বাধীনভাবে জন্ম গ্রহণ করেছিল ।” নিজ পুত্র বা স্বজন বলে বেশি সুবিধা নিয়ে নেবে উমর রা.-এর যুগে তা চিন্তাও করা যেত না। "কেউ তখন এসব নিয়ে চিন্তা করার সুযোগ পেত না। তার খিলাফতকালে খলীফা জুমু“আর খুতবা দিতে মিম্বরে দীড়ানোর সাথে সাথে এক মুসন্ী (সালমান ফারসীঃ৪) জানতে চাইলেন, খলীফার জামা এতো লম্বা হলো কীভাবে? কারণ বায়তুল মাল থেকে সকলকে যে কাপড় বরাদ্দ দেয়া হয়েছে তা দিয়ে অত লম্বা জামা বানানো যায় না। প্রশ্বকর্তা যখন জানলেন, খলীফার ছেলের ভাগে যে কাপড় পাওয়া গেছে সেটা খলীফাকে দেয়ার ফলেই তার পক্ষে লম্বা জামা বানানো সম্ভব হয়েছে। তখন পরশ্কর্তা সন্তষ্ট হয়ে বললেন, হ্যা এখন খুতবা শুরু করুন। আমরা শুনবো । খলীফা বললেন, যদি সন্তোষজনক জবাব না পেতে তাহলে কী করতে? তখন প্রশ্বকর্তা বললেন, তখন আমার এই তলোয়ার এর সমাধান দিতো । একথা শুনে খুশী হয়ে খলীফা বললেন, “হে আল্লাহ! যতদিন পর্যন্ত এরূপ সাচ্চা ঈমানদার বান্দা জীবিত থাকবে, ততদিন ইসলাম ও মুসলিমের কেউ ক্ষতি করতে পারবে না।”*৫ আবু মূসা আশআরী রা. গনীমতের মাল বেশী দাবী করার অপরাধে এক ব্যক্তিকে বিশটি চাবুক মারিয়েছিলেন এবং তার মাথা ন্যাড়া করে দিয়েছিলেন। সে ব্যক্তি সরাসরি উমর রা.-এর দরবারে তার মানহানির অভিযোগ করে। অতঃপর উমর রা. লিখিত নির্দেশ পাঠালেন : “আপনি যদি এ কাজ জনগণের সম্মুখ করে থাকেন তাহলে আপনাকে শপথ করে বলছি যে, অনুরূপভাবে জনগণের সম্মুখেই বসে তার প্রতিবিধান করুন।' লোকেরা ক্ষমা করে দেয়ার জন্য তাকে অনেক বুঝালো কিন্তু তিনি তাতে কর্ণপাত করলেন না। পরিশেষে আবু মুসা আশআরী রা. সর্বসাধারণের সামনে প্রতিদান দেওয়ার জন্য বসে যান। তখন সে আকাশপানে মুখ তুলে বলল, হে আল্লাহ! আমি তাকে ক্ষমা করে দিলাম।** বসরার গভর্নর মুগীরা ইব্ন শু“বা রা.-এর উপর ব্যভিচারের মিথ্যা অপবাদ আরোপের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে উমর রা. শাস্তির রায় দান করেন এবং তদনুযায়ী তাদের বেত্রাঘাত করা হয়।** ** মুহাম্মদ সালাহুদ্দীন, প্রাণুক্ত, পৃ. ৩১২ *- মুহাম্মদ মতিউর রহমান, ইসলামের মৌলিক মানবাধিকার, ইসলামিক ফাউন্ডেশন পারিকা, বর্ষ : ৪২, সংখ্যা : ৪, এপ্রল-জুন ২০০৩, পৃ. ৩৬ %» মুহাম্মদ সালাহুদ্দীন, প্রাপ্ুক্ত, পৃ. ২৩১ ৪৭. প্রাগুক্ত ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।