উমর ইবনুল খাত্তাব রা.-এর আমলে বিচার ব্যবস্থা ১৩৫ ২৫. অমুসলিমদের জন্য স্বতন্ত্র ব্যবস্থা : অমুসলিমদের বিচারকার্য পরিচালনার জন্য তাদের নিজস্ব ধর্মগুরু ছিলেন এবং তিনি তাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক বিচারকার্য পরিচালনা করতেন ।১১ ২৬. ইনসাফভিত্তিক বিচার ব্যবস্থা : তার খিলাফতের সর্বাধিক উল্লেখযোগ্য দিক হলো নিরপেক্ষ, সুবিচার ও পক্ষপাতহীন ইনসাফ প্রতিষ্ঠা । তার ন্যায়বিচার কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তীর সুবিচারের দ্বার ইহুদী, খৃষ্টান, মাজুসী প্রভৃতি অমুসলিম নাগরিকদের জন্যও অবারিত ছিল। তিনি কোন এক অমুসলিম বৃদ্ধ ব্যক্তিকে ভিক্ষা করতে দেখে তার কারণ জিজ্ঞেস করলে উত্তরে সে বলল, “আমার উপর 'জিযিয়া" ধার্য করা হয়েছে, অথচ আমি একজন গরীব মানুষ ।' উমর রা. তাকে নিজের ঘরে নিয়ে গেলেন ও কিছু নগদ সাহায্য করলেন এবং বায়তুল মালের ভারপ্রাপ্তকে লিখলেন, “এ ধরনের আরো যত 'যিম্ী” গরীব লোক রয়েছে, তাদের সকলের জন্য বৃত্তি নির্দিষ্ট করে দাও ।”৪২ ২৭. শরাভি্তিক বিচার ব্যবস্থা : উমর রা.-এর বিচার ব্যবস্থা ছিল কুরআন ও সুন্নাহর সুসংঘবদ্ধ বাস্তব ব্যাখ্যা । নিয়ম ছিল, যেসব রাষ্ট্রীয় বা ধর্মীয় সমস্যার ক্ষেত্রে কুরআন ও হাদীসে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যেতো না, সেগুলো যথারীতি মজলিসে ' শূরায় পেশ করা হতো এবং সেখানে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হতো ।”5 ২৮.আইন সংস্কারকরণ : উমর রা. প্রতিটি ক্ষেত্রেই কিছু না কিছু সংস্কার সাধন করেছেন। কুরআন ও সুন্নাহর আলোকে নতুন নীতিমালা ও আইন বিধিবদ্ধ করেছেন। এ জন্য কুরআন ও সুন্নাহর আলোকে বিধিবদ্ধকৃত এসব নীতিমালা ও আইনকেই “আউয়ালিয়াতে উমর' বলা হয়। উমর রা.-এর ন্যায়বিচারের দৃষ্টান্ত উমর রা.-এর যুগ ছিল ন্যায়বিচারের সোনালী যুগ। কেননা তার সময়ে সমাজের সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠিত ছিল। ন্যায়বিচারের কারণেই উমর রা.-এর শাসন বিশাল সেটি বিবেচ্য বিষয় ছিল না। যেমন : মিসরের অমুসলিম অধিবাসীদের এক ব্যক্তি মদীনায় এসে উমর রা.-এর কাছে মিসরের গভর্নর আমর ইবনুল আসের বিরুদ্ধে অভিযোগ করে । ফরিয়াদী অভিযোগ করল, আপনার গভর্নরের ছেলে আমার ছেলেকে অন্যায়ভাবে লাঠিপেটা করেছে। উমর রা. এ অভিযোগ শোনামাত্র গভর্নর ও তার *. কে. আলী, প্রাগুক্ত, পৃ. ১৫৭ ৯২. মাওলানা মুহাম্মদ আবদুর রহীম, প্রাগুক্ত, পৃ. ১৪২ ৪০ সাইয়েদ মুহাম্মদ আমীমুল ইহসান, প্রাগুক্ত, পৃ. ৫৮ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।