ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ ইসলামী আইন ও বিচার প্রদর্শন না করার জন্য দায়িতৃশীল কর্মচারীদের প্রতি তিনি কঠোর নির্দেশ দিয়ে রাখতেন। তিনি নিজে কোন তোষামোদ ও তারীফ-প্রশংসা পছন্দ করতেন না। মদীনার বিচারালয়ে তিনি বিবাদী হিসেবে উপস্থিত হলে বিচারপতি খলীফার সম্মানার্থে উঠে দীড়ালেন। এটি দেখে তিনি বললেন, 'এ মামলায় এটিই তুমি প্রথম অবিচার করলে ।”৮ ২২. কুরআনের বিধান “কিসাস' কার্যকর করেন : উমর রা.-এর খিলাফতের সময় একরার হজ্জ করার সময় ভিড়ের মধ্যে আরবের পার্শ্ববর্তী জাবালা নামে এক রাজার চাদর এক দাসের পায়ে জড়িয়ে যায়। বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে জাবালা এ দাসের গালে চড় মারলেন। লোকটি খলীফা উমর রা.-এর নিকট সুবিচার প্রার্থনা করে নালিশ করে। জাবালাকে তৎক্ষণাৎ ডেকে পাঠানো হলো । অভিযোগ সত্য কিনা জিজ্ঞেস করায় জাবালা দৃঢ় ভাষায় উত্তর দিলেন, 'অভিযোগ সত্য, এই লোকটি আমার চাদর মাড়িয়ে যায় কা'বা ঘরের চত্বরে ।' কিন্তু কাজটি ইচ্ছাকৃত নয়, ঘটনাক্রমে হয়ে গেছে'- রুক্ষ স্বরে বাধা দিয়ে বললেন খলীফা উমর রা. উদ্ধতভাবে জাবালা বললেন, “তাতে কিছু আসে যায় না,-এ মাসটি যদি পবিত্র হজ্জের মাস না হতো তবে আমি লোকটিকে মেরেই ফেলতাম ।' জাবালা ছিলেন ইসলামী সাম্রাজ্যের একজন শক্তিশালী মিত্র:ও উমর রা.-এর ব্যক্তিগত বন্ধু। উমর রা. কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর অতি শান্ত ও দৃঢ় স্বরে বললেন, “জাবালা, তুমি তোমার দোষ স্বীকার করেছো। বাদী যদি তোমাকে ক্ষমা না করে তবে আইনানুসারে চড়ের পরিবর্তে সে তোমাকে চড় লাগাবে । গর্বিত কণ্ঠে উত্তর দিলেন জাবালা, কিন্তু আমি যে রাজা আর ও যে একজন দাস।' উত্তরে উমর রা. বললেন, “তোমরা দু'জনই মুসলিম এবং আল্লাহর চোখে দু'জনই সমান। ২৩. জনগণকে সমালোচনার অবাধ অধিকার দান : এজন্য একজন সাধারণ নাগরিকও খলীফার সমালোচনা করতে বিন্দুমাত্র পরোয়ার করতেন না। কেবল পুরুষ নাগরিকগণই নয় নারীসমাজও এ ক্ষেত্রে অগ্রণী ছিল। স্ত্রীর মোহরানা নির্ধারণ বিষয়ে খলীফা উমরের মতের প্রতিবাদ করে এক মহিলা বলেন, “হে উমর! আল্লাহকে ভয় কর” তখন উমর রা. নিজের ভুল বুঝতে পেরে তিনি তার মত পরিহার করেন এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী উক্ত মহিলার মত নি্ধিধায় মেনে নেন। মূলত এটি ছিল উমর রা.-এর ইনসাফ ও ন্যায়নীতির বহিঃপ্রকাশ ।৩৯ ২৪. মামলা দায়ের করার জন্য কোর্ট ফী'র ব্যবস্থা ছিল না: অনায়াসে সুবিচার পাওয়াই ছিল উমর রা.-এর বিচারব্যবস্থার বিশেষ গুরুতৃপূর্ণ বৈশিষ্ট্য । এতে না ছিল কোর্ট ফী, না ছিল উকিলের পারিতোষিক ব্যবস্থা ।০ ০৮. প্রাপ্ত, পৃ. ১২০ ৩. প্রাশুক্ত, পৃ. ১৩১ ৪০. মুহাম্মদ সালাহুদ্দীন, প্রাশুক্ত, পৃ. ২৭২ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।