উমর ইবনুল খাত্তাব রা.-এর আমলে বিচার ব্যবস্থা ১৩৩ করতেন।৩ বিচারপতি নিয়োগের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতেন । তিনি নিজে বিচারপতি নিযুক্ত করতেন ।৩২ ১৮, আইনের চোখে সকলেই সমান : জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিক আইনের চোখে সমান বিবেচিত হত। উমর রা. আবু মূসা আশআরী রা., “আমর ইবনুল আস রা., তার পুত্র আবু শামাহ ও মুহাম্মদ, হিমসের গভর্নর আবদুল্লাহ ইবৃন কুরত রা. এবং বাহরাইনের গভর্নর কুদামা ইবৃন মাউন রা-এর বিরুদ্ধে শাস্তির বিধান এবং স্বয়ং আপন পুত্র আব্দুর রহমানের উপর হদ্দের শরঈ শাস্তি কার্ষকর করে আইনের চোখে সাম্যের এমন উপমা স্থাপন করলেন বিশ্বের ইতিহাসে যার নযীর বিরল ।০১ দোষী ব্যক্তি- চাই সে যে কোন বংশের বা যে কোন গোত্রের হোক, খলীফা তাকে উচিত শাস্তিই দিতেন ।৩ ১৯. বিচারালয় হিসেবে মসজিদকে ব্যবহার : রাসূলুল্লাহ স. যেভাবে মসজিদে তেমনি উমর রা.ও বিচারালয় হিসেবে মসজিদকে ব্যবহার করতেন ।৬ ২০. ন্যায়বিচার প্রতিষ্ঠার যাবতীয় প্রতিবন্ধকতা অপসারণ : উমর রা. তার পুত্রের মৃত্যুদণ্ড কার্কর করেন। তিনি নিজেকে প্রতিশোধ গ্রহণার্থে প্রতিপক্ষের সামনে পেশ করেছেন, সাধারণ নাগরিকদের অভিযোগে গভর্নরদের শাস্তি দিয়েছেন এবং ন্যায়বিচার লাভের যাবতীয় প্রতিবন্ধকতা অপসারণ করে প্রতিকার প্রাপ্তিতে সহজলভ্য করেছেন।৩* হজ্জের সময় মক্কায় গিয়ে তিনি বিচারকদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা সরাসরি তার নিকট পেশ করার জন্য ঘোষণা দিতেন। এক ব্যক্তি এক বিচারকের বিরুদ্ধে অভিযোগ করল যে, সে অকারণে একশত চাবুকের আঘাত দিয়েছে। উত্তরে উমর রা. বললেন, তুমিও তাকে একশত চাবুক মারবে। সংশ্লিষ্ট বিচারক বলল, “এরূপ করলে বিচার ব্যবস্থার মর্যাদা নষ্ট হবে এবং শাসনকার্য অচল হয়ে পড়বে ।' উমর রা. বললেন, “এরপরও এরূপ সুবিচারের দৃষ্টান্ত স্থাপন অপরিহার্য, কেননা স্বয়ং রাসূলুল্লাহ স. এরূপ করেছেন।”** ২১. পক্ষপাতহীন বিচার ব্যবস্থা : তার আমলে ধনী-দরিপ্র, নিঃস্ব ও ধনাত্যের মধ্যে পূর্ণ সমতা প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের মধ্যে একবিন্দু বৈষম্যমূলক আচরণ *. কে. আলী, প্রাগুক্ত, পৃ. ১৪৯ ০. মাওলানা মুহাম্মদ আবদুর রহীম, প্রাগুক্ত, পৃ. ৬২ ০০. মুহাম্মদ সালাহন্দীন, প্রাগুক্ত, পৃ. ২৬৪ । ০ মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী, ইসলামের ইতিহাস, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৮, খ. ১, পৃ. ৩৫৮-৩৬২ ও. কে. আলী, প্রাণ্ুজ, পৃ. ১৫৭ ৩» মুহাম্মদ সালাহুদ্দীন, প্রাগুক্ত, পৃ. ২৭২ ৩" মাওলানা মুহাম্মদ আবদুর রহীম, প্রাশুক্ত, পৃ. ১১৭ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।