১৩২ ইসলামী আইন ও বিচার ১৩. প্রদেশে প্রাদেশিক বিচারপতি নিয়োগ করণ : পূর্বে বিচার বিভাগের কার্যাবলি গভর্নর নিজেই সম্পাদন করতেন। উমর রা. বিচার ব্যবস্থা বিচারপতির উপর ন্যস্ত করেন। ফলে বিচারপতির উপর প্রাদেশিক শাসনকর্তার গগেভর্নর) কোন ধরনের কর্তৃত থাকত না। প্রাদেশিক বিচারকার্য পরিচালনার জন্য কোন কোন সময় উসমান রা., আলী রা., আবদুর রহমান ইব্ন আউফ রা. ও মু'আয ইব্ন জাবাল রা. প্রমুখ সাহাবীকে বিচারপতি পদে নিযুক্ত করেন। ১৪. প্রতিটি জেলায় বিচার আদালত স্থাপন : উমর রা. রাষ্ট্রের সব জেলাতে বিচারালয় স্থাপন করেন। বিচারকের বেতন নির্ধারণ করেন। বিচার বিভাগের নিয়ম-কানূন ও নীতিমালা বিধিবদ্ধ করেন। ন্যায় ও ইনসাফের ক্ষেত্রে উচু-নীচু, আপন-পর, বাদশা-ফকীর, সাদা-কালো সবার জন্য একই আইনের ব্যবস্থা করেন। আদালতের আঙ্গিনা মুসলিম ও অমুসলিম সবার জন্য খোলা ছিল ২৯ ১৫. জেলায় জেলা বিচারপতি নিয়োগ দান : নবী সা., খোলাফায়ে রাশিদীন এবং তৎপরবর্তী মুসলিম শাসকগণের শাসনামলে রাষ্ট্রীয় সংগঠন প্রধানত তিনটি বিভাগে বিভক্ত ছিল; শাসন বিভাগ, সামরিক বিভাগ ও বিচার বিভাগ । পরবর্তীকালে সামরিক বিভাগের জন্য স্বতন্ত্র বিচারক নিয়োগ করেন এবং প্রতিটি জেলায় জেলা-বিচারপতি নিযুক্ত করেন। ১৬. কথনো কখনো ক্ষমতা রহিত করে স্বপদে বহাল রাখতেন : যেমন-উবাদা ইব্নুস সামিত রা. ইস্যুতে উমর রা. মু'আবিয়া রা.-এর ব্যাপারে এরূপ করেছিলেন। ইব্ন আব্দুল বার রহ. বলেন, ইমাম আওযায়ী রহ. বলেছেন, উবাদা ইব্নুস সামিত রা. ফিলিস্তীনের বিচারক শ গভর্নর ছিলেন। মুঁআবিয়া রা. কোন এক ব্যাপারে তার প্রতি ক্ষুব্ধ হন এবং বিরোধিতা করেন। উবাদা রা. তাকে বললেন, “আমি আপনার সাথে এক ভূখণ্ডে থাকবো না'-এ কথা বলে তিনি মদীনায় চলে আসেন। উমর রা. তার মদীনায় ফিরে আসার কারণ জানতে চাইলে তিনি তাকে পুরো ঘটনা অবহিত করেন। তিনি তাকে পুনরায় ফিলিস্তিনে প্রেরণকালে বললেন, যে ভূখণ্ডে তুমি থাকবে না তাদের আল্লাহ নিপাত করুন, এ ভূখণ্ডে তোমার সমকক্ষ কেউ নেই। অতঃপর তিনি মুঁআবিয়া রা.-এর নিকট পত্র লিখেন ।৩ ১৭. বিচারকদেরকে খলীফা উমর রা. স্বয়ং নিয়োগ করতেন : মজলিসুশ শূরার সদস্য, বিভিন্ন প্রদেশ ও জেলার শাসনকর্তা, বিচারক নিয়োগের ব্যাপারে উমর রা. উক্ত এলাকার জনসাধারণের মতামত গ্রহণ করতেন। বিচারকদের বা শাসনকর্তাদের বিরুদ্ধে জনগণের কোন অভিযোগ থাকলে তিনি তার প্রতিকার ২ সাইয়েদ মুহাম্মদ আমীমুল ইহসান, প্রাণ্ডজ, পৃ. ৬০ ০ মুহাম্মদ ইব্ন খালাফ আল-ওয়াকী, প্রাগুক্ত, ব.১, পৃ. ১৮৯ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।