১৩০ ইসলামী আইন ও বিচার ৮. ১০, বিচারকদের আদল ও ন্যায় প্রতিষ্ঠার জন্য উৎসাহ প্রদান : খলীফা উমর রা. যখন কাউকে কোথাও বিচারক হিসেবে নিয়োগ দিতেন, তখন তাদের উদ্দেশ্যে রায় দেন এবং উভয় পক্ষের মতামত শুনে ফায়সালা দেন। তিনি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কখনো কখনো পত্র লিখতেন। যেমন মিসরের গভর্নর আমর ইবনুল আ“স রা.-এর প্রতি পত্র লিখেন। ন্যায়বিচার না করায় কখনো বিচারকদের পদম্যুত করতেন। যেমন-আবু মারয়াম আল-হানাফীকে কৃফার বিচারক পদ থেকে পদচ্যুত করেন।২২ . বিচার ব্যবস্থার সুদৃঢ় ভিত্তি অর্জন : সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইরানের খসরু এবং রোমের সিজার অপেক্ষা ক্ষমতাশালী হওয়া সত্তেও উমর রা.-এর কোন দারোয়ান বা দেহরক্ষী ছিল না। প্রায়ই বিদেশী দর্শক এসে লোকের কাছে জিজ্ঞেস করতেন, “খলীফা কোথায়?” তিনি জেনে বিস্মিত হতেন যে, খলীফা তার সম্মুখে দীড়িয়ে আছেন।২ সৈয়দ আমীর আলী লিখেছেন, “যতদিন ইসলামী খেলাফত করতে পারতেন না কিংবা তার বিপরীতে কাজ করতে পারতেন না।”২৪ বিনা বিচারে আটক নিষিদ্ধকরণ : উমর রা.-এর আমলে ইরাক থেকে এক ব্যক্তি তার নিকট এসে বলল, “হে আমীরুল মুমিনীন! আমি এমন একটি বিষয় নিয়ে আপনার দরবারে হাযির হয়েছি যার না আছে আগা, না আছে গোড়া । তিনি জিজ্ঞেস করলেন, তা আবার কী? সে বলল, আমাদের দেশে মিথ্যা সাক্ষ্যদানের হার বেড়েই চলছে। উমর রা. অবাক বিস্ময়ে বললেন, “কী বল, এই জিনিস আর্ত হয়ে গিয়েছে!” সে বলল, হা। তিনি বললেন, “তুমি নিশ্চিত থাক, আল্লাহর শপথ! ইসলামী রাষ্ট্রে কাউকে বিনা বিচারে আটক করা যায় না।”২৫ মূলত ইসলামে উপযুক্ত বিচার বিভাগীয় সিদ্ধান্ত ছাড়া কোন সরকার কোন নাগরিককে শাস্তি দিতে পারে না, আর না পারে তাকে বন্দী করে স্বাধীনতা থেকে বঞ্চিত করতে । কুরআনের স্পষ্ট নির্দেশ, ১ ১ ১৮৪ ০4১05 0:18 1৯৫১৩ “তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে তা করবে ।”২৬ - মুহাম্মদ ইব্ন খালাফ আল-ওয়াকী, প্রাগুক্ত, খ. ১, পৃ. ২৭০ " কে. আলী, প্রাগুক্ত, পৃ. ১৬২ - সৈয়দ আমীর আলী, দি স্প্িট অফ ইসলাম এন্ড এ শর্ট হিস্ট্রি অফ দ্যা সারাসিন্স (7776 977৮ ০1 1512771 2/10 ৫ 50,071 1125107)) ০172 527৫52/5), ঢাকা : জ্ঞানকোষ প্রকাশনী, পৃ. ২৫৮ - মুহাম্মদ সালাহুদ্দীন, প্রাঞ্তক্ত, পৃ. ২৪০ . আল-কুরআন, ৪ : ৫৮ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।