উমর ইবনুল খাত্তাব রা.-এর আমলে বিচার ব্যবস্থা ১২৯ . কুরআন ও সুন্নাহর আলাকে বিচারক নিয়োগ দান : কুরআন ও সুন্নাহ সম্বন্ধে যে সমস্ত মুসলিমের জ্ঞান ছিল এবং যাদের সততা সম্পর্কে কোন সন্দেহ ছিল না, তাদের মধ্য হতে খলীফা নিজেই মজলিসুশ শূরা"র সম্মতি নিয়ে কাজী বা বিচারক নিযুক্ত করতেন ।১* . ইজমা ও কিয়াসের ভিত্তিতে বিচারিক কার্যক্রম পরিচালনা : যেখানে কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশ ছিল না, সেখানে বিচারকদের ইজমা বা. জ্ঞানীগুণী মুসলিমদের সম্মিলিত মতামত অনুযায়ী বিচার করতে হত। আর যেখানে কুরআন, সুন্নাহ ও ইজমারও কোন উল্লেখ ছিল না, এমন ক্ষেত্রে তাদেরকে কিয়াস বা ব্যক্তিগত বিচারবুদ্ধি প্রয়োগ করতে বলা হত। কেননা কুরআন ও হাদীস দ্বারা ইজমার গ্রহণযোগ্যতা ও বৈধতা প্রমাণিত;৯৮ অনুরূপভাবে উদ্ভূত কোন বিষয়ের সমাধান কুরআন, সুন্নাহ ও ইজমায় পাওয়া না গেলে সে বিষয়ে কিয়াসের আশ্রয় গ্রহণ করা জরুরী হয়ে পড়ে ।১৯ , আদালতের মাধ্যমে জবাবদিহিতা : উমর রা.-এর আমলে রাষ্ট্রপ্রধানকে (খলীফা) আদালতের নিকট জবাবদিহি থেকে বাচার কোন রক্ষাকবচ ছিল না। একজন সাধারণ নাগরিকের মতই তাঁকে আদালতে তলব করা হতো এবং একজন সাধারণ নাগরিক তীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারত । ইতঃপূর্বে উল্লেখ করা হয়েছে, 'একবার খলীফাতুল মুসলিমীন উমর রা. এবং উবাই ইব্ন কাব রা.-এর মাঝে কোন বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়। উবাই ইব্ন কা'ব রা. মদীনার বিচারক যায়িদ ইব্ন সাবিত রা.-এর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত থেকে উমর রা.-কে হাজির হওয়ার সমন জারী করা হল। তিনি যথাসময়ে হাজির হলেন। কিন্তু বাদী-বিবাদী কারো কাছেই সাক্ষী ছিল না। আইন অনুসারে আদালতের সামনে উমর রা.-এর শপথ করার কথা । উবাই রা. দেখলেন, উমর শপথ করতে প্রস্তত, তখন তিনি তার অভিযোগ তুলে নেন।২০ . বিচারকদের জন্য উচ্চ বেতন নির্ধারণ : বিচারকদের দুর্নীতি, ঘৃষ ও প্রলোভন থেকে দূরে রাখার জন্য যোগ্যতানুসারে উচ্চহারে বেতন দেয়া হতো এবং নির্ভয়ে ও নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনার জন্য খলীফা উমর রা. সকল প্রকার আশ্বাস দিতেন। এছাড়া বিচারকদের বসবাসের জন্য বহু সরকারী ভবন নির্মাণ করেন।২১ প্রাণ্ডক - ইসলামী আইন ও আইন বিজ্ঞান, প্রাগুক্ত, পৃ. ৮৯ প্রাগুক্ত, পৃ. ৯৮ ০. সারাখসী, প্রাগুক্ত, খ. ২২, পৃ. ৭৪ " সাইয়েদ মুহাম্মদ আমীমুল ইহসান, প্রাগুক্ত, পৃ. ৬২ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।