১২৮ ইসলামী আইন ও বিচার . বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ : আবু বকর রা. উমর রা.-কে প্রধান বিচারপতি নিযুক্ত করে প্রশাসনিক বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে দেন। উমর রা. সেটাকে যথারীতি প্রাতিষ্ঠানিক রূপদান করেন এবং নিজে আদালতের কাঠগড়ায় হাজির হয়ে শাসন বিভাগের উপর বিচার বিভাগের প্রাধান্য কার্যত প্রতিষ্ঠা করেন। তার পরে মুসলমানদের সমগ্র ইতিহাসে এ ব্যবস্থাই বহাল থাকে ।১ বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানী ইব্ন খালদুন বলেন, খলীফা উমর রা.-ই প্রথম ব্যক্তি যিনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেন এবং সর্বত্র ন্যায়বিচার নিশ্চিত করেন।৯ বিচার বিভাগকে প্রাধান্য দান : উমর রা. বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র করে দেন। এজন্য প্রত্যেক শহরেই স্বতন্ত্র মর্যাদাসম্পন্ন বিচারপতি বা কাজী নিয়োগ করেন। বিচার বিভাগ প্রশাসন বিভাগের কর্তৃত্ব হতে সম্পূর্ণ আলাদা ও স্বাধীন মর্যাদাসম্পন্ন ছিল।৯ বিচার বিভাগ সাধারণ নাগরিকের অধিকারসমূহের হেফাজতকারী। তাই তিনি অন্যান্য বিভাগের চেয়ে বিচার বিভাগকে প্রাধান্য দেন।৯৩ . কুরআন-সুন্নাহভিত্তিক বিচারিক কার্ধক্রম পরিচালনা : শাসন বিভাগ কুরআন- সুন্নাহর বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করতে পারত না এবং আইন বিভাগ কুরআন-সুন্নাহর সাথে সামঞ্স্যহীন কোন আইন প্রণয়ন করতে পারত না।১ঃ উমর রা. বিচারপতি শুরাইহ রহ.-এর উদ্দেশ্যে লিখেন : “তোমার কাছে যখন কোন বিষয় (মোমলা) উপস্থিত হয় তখন তুমি সর্বাগ্রে দেখবে, সংশ্লিষ্ট বিষয়ে কুরআনে কী আছে এবং সে মুতাবিক বিচার-ফায়সালা করবে । আর যদি তাতে কিছু না পাও তাহলে দেখবে, সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ স. কীভাবে ফায়সালা করতেন এবং তদনুযায়ী ফায়সালা দিবে । ইচ্ছা করলে তুমি আমার সাথে দেখতে পাচ্ছি। আল্লাহ তোমার প্রতি শান্তি নাযিল করুন।”৯ মূলত তীর যুগে বিচার করার সময় বিচারকদের কুরআনের নির্দেশাবলি অনুসরণ করতে হত। কুরআনের আওতাবহির্ভূত ব্যাপারে তাদেরকে রাসূলুল্লাহ স.-এর সুন্নাহ অনুযায়ী কাজ করতে হত।১৩ ” মুহাম্মদ সালাহুদ্দীন, ইসলামে মানবাধিকার, ঢাকা : আধুনিক প্রকাশনী, ২০০৫, পৃ. ২৭২ আব্দুর রহমান ইব্ন খালদুন, প্রাশুক্ত, পৃ. ২২১ মাওলানা মুহাম্মদ আবদুর রহীম, প্রাণুক্ত, পৃ. ৬২ মুহাম্মদ সালাহুদ্দীন, প্রাগুক্ত, পৃ. ১৯৩ - মুহাম্মদ সালাহুদ্দীন, প্রাগুক্ত, ১৯৩ মুহাম্মদ ইবন খালাফ আল-ওয়াকী, আখবারুল কৃষাত, বৈরুত : তা-বি.। খ.১, পৃ. ১৮৯ কে. আলী, হিস্ট্রি অফ ইসলাম (1775197) ০1527), ঢাকা : আজিজিয়া বুক ডিপো, মার্চ ২০১২, পৃ. ১৫৭. ///.10907079071.00)
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।