ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

উমর ইবনুল খাত্তাব রা.-এর আমলে বিচার ব্যবস্থা ১২৭ হাজির হওয়া জরুরী । যায়েদ ইব্‌ন সাবিত রা. তাঁর জায়গা হতে সরে গিয়ে উমর রা.-কে সেখানে বসতে অনুরোধ জানালেন। উমর রা. বললেন, যায়েদ, তুমিতো শুরুতেই অবিচার করলে। তুমি আমাকে আমার সঙ্গীর সাথে বসাও। অতঃপর উভয়েই যায়েদ ইব্ন সাবিতের সামনে বসলেন। উবাই তাঁর দাবী পেশ করলেন উমর রা. অস্বীকার করলেন। বিচারক উবায়ের নিকট সাক্ষী তলৰ করলেন। তিনি বললেন, আমার কোন সাক্ষী নেই। যায়িদ উমর রা.-কে বললেন, আপনাকে শপথ করতে হবে । অতঃপর উবাই রা.-কে লক্ষ্য করে বললেন, আমীরুল মুমিনীনকে শপথ করতে বাধ্য করো না। উমর রা. যায়েদ ইব্‌ন সাবিত রা.-কে বললেন, তুমি কি সবার মামলা এভাবে ফায়সালা করো? তিনি বললেন, না। তাহলে তুমি অন্যদের মাঝে যেভাবে ফায়সালা করে থাকো, আমাদের মধ্যেও সেভাবেই ফায়সালা করো । তখন যায়েদ ইব্‌ন সাবিত উমর রা.-কে শপথ করার আদেশ দিলেন। উমর রা. বললেন, সেই আল্লাহর শপথ যার মালিকানায় আমার প্রাণ, এ বাগানে উবাইয়ের কোন অধিকার নেই । এভাবে বিবাদের নিষ্পত্তি হয়ে গেল।" এ ঘটনার প্রেক্ষিতে উমর রা. একটি এঁতিহাসিক উক্তি করেন, যা বিচারকদের প্রশিক্ষণের ক্ষেত্রে একটি উত্তম উদাহরণ । তা হলো, “যতক্ষণ যায়িদের কাছে একজন সাধারণ মুসলিম এবং উমর সমান না হয়, ততক্ষণ যায়িদ বিচারক পদের যোগ্য হতে পারে না ।”৮ উমর রা. নিয়োগের পূর্বে বিচারকদের ন্যায়নিষ্ঠা ও বিশ্বস্ততা ভালভাবে যাচাই করে নিতেন এবং নিয়োগের পরেও কর্মতৎপরতা ভালভাবে পর্যবেক্ষণ করতেন। বিচারকদের জন্য যুক্তিসঙ্গত বেতন নির্ধারণ করতেন । জনগণের প্রতি সাধারণ নিদের্শ ছিল, প্রশাসনিক কর্মকর্তাদের ও বিচারকদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে নির্ভয়ে তা জানাতে হবে।৯ উমর রা. -এর বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স. বিচার ব্যবস্থার যে ঘরটি পুরোপুরি নির্মাণ করে গেলেন আবু বকর রা. কোন প্রকার পরিবর্তন ছাড়াই ঠিক রাসূলুল্লাহ স.-এর ধারাবাহিকতা বজায় রেখে সব কিছু পরিচালনা করেন। কিন্তু ইসলামী সাম্রাজ্যের পরিধি বৃদ্ধির সাথে সাথে প্রশাসনিক অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন বিভাগ সৃষ্টির প্রয়োজনিয়তা অনুভূত হতে থাকে । উমর রা. এগুলো সৃষ্টি করেন। বিচার বিভাগের প্রচলিত স্পর্শকাতর বিষয়গলোকে তিনি স্্রথম-লিজের উপর প্রয়োগ ঝরে এর বাস্তবতা প্রমাণ করেন। এ জন্য পৃথিবীর ইতিহাসে উমর রা.-এর বিচার ব্যবস্থা এক উজ্জ্বল দৃষ্টান্ত । নি্নে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো : * সারাথসী, আল-মাবসূত, মিসর, ১৩৩১ হি., খ. ২২, পৃ. ৭৪ ৮. সম্পাদনা পরিষদ, ইসলামী আইন ও আইন বিজ্ঞান, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০১১, পৃ. ১৫৫। দ্র: ইমাম বায়হাকী, আস-সুনানুল কুবরা, তা.বি., খ. ১০, পৃ. ১৩৬ » সাইয়েদ মুহাম্মদ আমীমুল ইহসান, তারীথে ইসলাম, ঢাকা : আধুনিক প্রকাশনী, ১৯৯৫, পৃ. ৫৯ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।