ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ ইসলামী আইন ও বিচার যথেষ্ট । মুসলমানদের আপোষ মীমাংসা বৈধ । কিন্তু এমন মীমাংসা নয়, যা বৈধকে অবৈধ করে এবং অবৈধকে বৈধ করে । গতকাল যে বিষয়ে তুমি বিচার করেছ তার পুনর্বিচারে কোন দোষ নেই । আজ আবার নতুনভাবে চিন্তা-ভাবনা করে তুমি সত্যে উপনীত হও, তাহলে নির্ধিধায় সত্যের দিকে ফিরে যেতে পারো। কারণ, . সত্যই শাশ্বত। কোন বন্তই তাকে বাতিল করতে পারে না। মনে রেখ, ০০ থাকার চেয়ে সত্যের দিকে প্রত্যাবর্তন করাই অধিক শ্রেয় । রর নিক দ্বিধাদ্বন্দে আবর্তিত হতে থাকে সে বিষয়ে ভাল করে বুদ্ধি খাটাও এবং চিন্তাশক্তিকে কাজে লাগাও, অতঃপর জেনে নাও কুরআন ও হাদীসে অনুরূপ কোন দৃষ্টান্ত মেলে কিনা, অতঃপর বিষয়টিকে এ দৃষ্টান্তের উপর অনুমান কর। তারপর তোমার মতে যে সমাধান আল্লাহর নিকট অধিক প্রিয়, তাঁর সন্তুষ্টির অধিকতর নিকটবর্তী এবং সত্যের সাথে অধিকতর সামঞ্জস্যশীল, তা গ্রহণ করো। যে ব্যক্তি তোমার নিকট এসে দাবী করে যে, তার অবস্থানের স্বপক্ষে সত্যতা রয়েছে, তবে এঁ মুহূর্তে প্রমাণ পেশ করতে সে অক্ষম । এমতাবস্থায় তাকে এতটুকু অবকাশ দাও, যেন সে প্রমাণ উপস্থিত করতে সক্ষম হয়। ইতোমধ্যে সে যদি তার প্রমাণ উপস্থিত করে তবে-তার ভিত্তিতে সে তার হক আদায় করে নেবে । অন্যথায় তার বিরুদ্ধে রায় প্রদান করতে তোমার কোন বাধা নেই। এতে করে তার আপত্তি পেশ করারও কোন সুযোগ থাকবে না। বরং তার অদূরদর্শিতা প্রমাণিত হবে। মুসলিমরা ন্যায়পরায়ণ ৷ তাদের একের সাক্ষী অপরের বিরুদ্ধে গ্রহণযোগ্য । অবশ্য শরীআতের বিধানমতে শাস্তিপ্রাপ্ত, মিথ্যা সাক্ষ্যদানে অভ্যস্ত এবং আত্মীয়তার সম্পর্কের কারণে ঘনিষ্ঠ ব্যক্তি এর ব্যতিক্রম। মানুষের গোপন বিষয়গুলোর দায়দায়িত্ব আল্লাহ তাআলা নিজের উপর রেখেছেন। তোমার দায়িতৃ শুধু উপস্থিত প্রমাণের ভিত্তিতে ফায়সালা প্রদান করা। স্পষ্ট ও সুদৃঢ় প্রমাণ কিংবা স্বীকারোক্তিমূলক শপথ ব্যতীত হদ্দ বা বিধিবদ্ধ দণ্ড প্রদান করা যায় না। আল্লাহ এর মাধ্যমে মুসলমানদেরকে হন্দ জারীর কঠিন শাস্তি থেকে রক্ষা করেছেন। আদালত কক্ষে ক্রোধ, সংকীর্ণতা ও অস্থিরতা থেকে নিজেকে রক্ষা কর। লোকেরা মামলা নিয়ে এলে কষ্ট ও বিরক্তিবোধ করো না। কেননা এটাই তো সত্যকে বাস্তবে প্রতিষ্ঠা করার স্থান। একাজে তোমার জন্য রয়েছে আল্লাহর নিকট বিরাট পুরস্কার আর পরকালের উত্তম সঞ্চয় ।” নাফি রা. বলেন, উমর রা. যায়িদ ইব্‌ন সাবিত রা.-কে বিচারক পদে নিযুক্ত করেন এবং তার বেতন নির্ধারণ করেন। একবার উমর রা. ৩ উবাই ইব্‌ন কাব রা.-এর মধ্যে একটি বাগান নিয়ে বিরোধ দেখা দেয়। তাঁরা উভয়ে যায়েদ ইব্‌ন সাবিত রা.- এর নিকট উপস্থিত হলেন। উমর রা. বললেন, উভয় পক্ষকেই বিচারকের কক্ষে ৬ আব্দুর রহমান ইব্‌ন খালদুন, আল-মুকান্দামা, বৈরুত : দারুল হাদীস, ২০০০, খ. ১, পৃ. ৮২ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।