ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

উমর ইবনুল খাত্তাব রা.-এর আমলে বিচার ব্যবস্থা ১২৫ চুরি, ব্যভিচার, সন্তান হত্যা, মিথ্যা বলা, রাহাজানি করা, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরানো প্রভৃতি কাজ থেকে বিরত রাখা এবং এগুলোর প্রতি তাদের মনে ঘৃণা জন্মানোর প্রচেষ্টা করা। সাথে সাথে আত্মার পবিত্রতা সাধন, মন মানসে মলিনতা, শোষণ এবং জৈবিক ও পাশবিক পঙ্থিলতাসমূহ প্রক্ষালন করে মানুষের শ্রেষ্ঠত্রে মর্ধাদাকে পুনরুদ্ধার করা। এ লক্ষ্য অর্জনে দণ্ড নয়; বরং সংশোধনের প্রয়োজনীয়তাকেই অগ্রাধিকার দেয়া। হাত, পা ও মাথাকে নত করার আগে মানুষের মনের ব্যকুলতার প্রয়োজনীয়তা অনুভব করা। শারীরিক বশ্যতার আগে আত্মার আনুগত্যশীলতাকে উজ্জীবিত করা । কারণ আল্লাহর ভয় যার মনকে বিচলিত করে না, দণ্ডের ভয় তাকে কিভাবে বিচলিত করবে? ইসলামী বিচার ব্যবস্থার এই বৈশিষ্ট্যের কারণে দেখা গেছে যে, তৎকালীন সময়ে বিচারকদের দরবারে বিচার প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে যেতে থাকে । এতকিছুর পরও যারা অপরাধে লিপ্ত হয় তাদের জন্য ইসলাম কঠোর শাস্তির বিধান প্রণয়ন করেছে। এর উদ্দেশ্য হলো মানুষের মৌলিক বিষয়সমূহ সংরক্ষণ, সমাজের সার্বিক কল্যাণ সাধন ও অপরাধীকে পবিত্র করা এবং মানবতার কল্যাণকে মানুষের প্রধান লক্ষ্য-উদ্দেশ্যে পরিণত করা। সর্বোপরি ইসলামী বিচার ব্যবস্থারও মূল উদ্দেশ্য হলো, “মানবতার কল্যাণ" । উমর রা.-এর আমলে বিচার ব্যবস্থা রাসূলুল্লাহ স.-এর ইন্তিকালের পর খোলাফায়ে রাশিদীন তার রেখে যাওয়া দায়িত্ব পুরোপুরি পালন করেন এবং বিচার ব্যবস্থা সুপ্রতিষ্ঠা করেন। যেমন, আবু বকর রা. লোকদের বিভিন্ন বিরোধপূর্ণ বিষয়ে ফায়সালা প্রদান করেন এবং দেশের বিভিন্ন এলাকায় বিচারকও নিযুক্ত করেন। তিনি আনাস ইব্‌ন মালিক রা.-কে বাহরাইনের বিচারক নিযুক্ত করেন। উমর রা.-কে প্রধান বিচারপতির দায়িত্বে নিযুক্ত করেন। অবশ্য এক বছর তার আদালতে কোন মামলা দায়ের হয়নি। উমর রা.-এর আমলে আবু মূসা আশআরী রা.- কে বসরার বিচারক এবং আবদুল্লাহ ইব্‌ন মাসউদ রা.-কে কুফার বিচারক নিযুক্ত করেন। সাথে সাথে বিচারকার্য পরিচালনার নির্দেশনা প্রদান করে উমর রা. আবু মূসা আশআরী রা.-এর উদ্দেশ্যে একটি ফরমান পাঠান যাতে বলা হয়_ “আল্লাহর বান্দা উমর ইবনুল খাত্তাব আমীরুল মুমিনীনের পক্ষ থেকে আবু মুসা আশআরীর নামে- আসসালামু আলাইকুম । অতঃপর বিচার একটি অপরিহার্য কর্তব্য ও চির অনুসৃত পন্থা। সুতরাং তোমার নিকট কোন মামলা পেশ করা হলে ভালভাবে বিষয়টি বুঝে নিবে । কারণ সত্য প্রকাশ করে কোন লাভ হয় না, যদি বাস্তবে তার প্রতিষ্ঠা সম্ভব না হয়। তোমার দরবারে এবং লোকদের প্রতি দৃষ্টি দেয়ার ক্ষেত্রে তাদের মধ্যে সমতা রক্ষা করবে। যেন কোন প্রভাবশালী ব্যক্তি তোমার নিকট থেকে পক্ষপাতিত্বের আশা না করে এবং কোন দুর্বল ব্যক্তি তোমার সুবিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা না করে। কোন অসহায় যেন তোমার ভয়ে ভীত না হয়। ফরিয়াদীর ওপর তার দাবি প্রমাণ করার দায়িত্ব এবং অস্বীকারকারী আসামীর জন্য শপথ গ্রহণই ///.1090709071.00)

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।