১২৪ ইসলামী আইন ও বিচার উমর রা.-এর খিলাফতকাল ছিল আদর্শ ও বাস্তবতার প্রতীক।২ তিনি কুরআন ও হাদীসের অনুশাসন কঠোরভাবে মেনে চলতেন এবং জনগণের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রীয় কার্যাদি পরিচালনা করতেন । কোন গুরুত্পূর্ণ বিষয়েই জনগণের সাথে পরামর্শ ব্যতিরেকে কোন সিদ্ধান্ত গ্রহণ করতেন না।* জাক-জমক ও শান-শওকতের কোন স্থান ছিল না। সাধারণ নাগরিকদের ন্যায় অতি সাধারণ ছিল তাঁর দৈনন্দিন জীবনযাত্রা । তিনি প্রকাশ্য রাজপথে একাকী চলাফেরা করতেন; কোন দেহরক্ষী তো দূরের কথা, নামে মাত্র পাহারাদারও কেউ ছিল না। প্রতিটি মানুষই অবাধে খলীফার নিকট উপস্থিত হতে পারতেন । বিচার প্রার্থনার জন্য কোন অর্থের প্রয়োজন হত না। ন্যায়বিচার নিশ্চিত করতে গিয়ে কোন ধরনের আপোষ করতেন না । ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিজ আত্মীয়স্বজন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত শাস্তি প্রয়োগ করতে কুগ্ঠাবোধ করতেন না; এক্ষেত্রে কুরআন ও সুন্নাহর অনুসরণ ছিল শতভাগ । ইসলামে ন্যায়বিচারের গুরুত ইসলামী বিচার ব্যবস্থা একমাত্র কল্যাণকর ও ইনসাফপূর্ণ ব্যবস্থা। শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি এবং অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য এ ব্যবস্থা প্রবর্তন করা অপরিহার্য রাসূলুল্লাহ স. মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে সেখানে ইসলামী বিচার ব্যবস্থার প্রবর্তন করেন এবং তৎকালীন জাহিলী যুগে একটি সুশীল ও অপরাধমুক্ত সমাজ উপহার দেন। এ ধারা অব্যাহত থাকে খিলাফতে রাশিদার পরবর্তী যুগ পর্যন্ত। বর্তমান মানব সভ্যতায় রাষ্ট্রের একটি গুরুত্পূর্ণ বিষয় হচ্ছে, নাগরিক অধিকার ও কর্তব্য নির্ধারণ করা । আর এ অধিকার ও কর্তব্য পালনের নিশ্চয়তা বিধানের জন্য বিচার ব্যবস্থার গুরুতৃ ও অস্তিত্ব অপরিহার্য । তাই আধুনিক সমাজ ব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করণের লক্ষ্যে বিচারব্যবস্থার গুরুত্ব অনস্বীকার্য ।৫ ইসলামী বিচার ব্যবস্থার উদ্দেশ্য অপরাধীকে দমন করা নয়; বরং অপরাধকে দমন করে সুস্থ ও সুন্দর সমাজ ফিরিয়ে আনাই ইসলামী বিচার ব্যবস্থার প্রধান লক্ষ্য-উদ্দেশ্য। মানবরচিত আইনে শুধু শাস্তির বিধানই রাখা হয়েছে বা শাস্তি প্রদানই মুখ্য । কিন্তু ইসলামী আইনে শাস্তিই মুখ্য নয়; বরং মানুষকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি পুনঃবিশ্বাস স্থাপনের মাধ্যমে ২ এস.ওয়াকার আহমাদ হোসাইনী, প্রদিপালস অফ ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সিস্টেমস্ প্রানিং ইন ইসলাম (১0701725 ০ £12/27077770571621 27825272119 575157715 1710722726 22115107716 (0417472), পিএইচ. ডি. থিসিস, ফ্যাকাল্টি অব ইহ্ছিনিয়ারিং, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ১৯৭১, পৃ. ১৩৮ ও. আবদুল রশিদ মতিন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী প্রেক্ষিত, অনুবাদ : এ কে এম সালেহ উদ্দিন, ঢাকা : বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি), ২০০৮, পৃ. ১০২ * মাওলানা মুহাম্মদ আবদুর রহীম, খিলাফতে রাশেদা, ঢাকা : খায়রুন প্রকাশনী, ২০০৫, পৃ. ৪০ € গাজী শামছুর রহমান, আইনবিদযা, ঢাকা : বাংলা একাডেমী, ১৯৯৩, পৃ. ৫৫৫-৫৫৬ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।